Thursday, June 25, 2026

ফের করোনা শহিদ কলকাতা পুলিশের আধিকারিক

Date:

Share post:

ফের করোনা সংক্রমণে মৃত্যু হল কলকাতা পুলিশের এক আধিকারিকের। মৃতের নাম সঞ্জয় সিনহা। তিনি কলকাতা পুলিশের ইনস্পেক্টর পদমর্যাদায় কর্তব্যরত ছিলেন। বেশ কিছুদিন ধরেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সঞ্জয়বাবু। আজ, বুধবার সকালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করোনা যোদ্ধা সঞ্জয় সিনহা।

উল্লেখ্য, করোনা শহিদ এই পুলিশ আধিকারিক কলকাতা আর্মড পুলিশের তৃতীয় ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রয়াত সহকর্মীর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুন-করোনা আক্রান্ত অপরাজিতা, বাড়িতেই নিভৃতবাস

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...