Monday, April 6, 2026

২ নভেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু, বিজ্ঞপ্তি জারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি জারি করল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দু’বছরের এমএ,  এমএসসি, এমকম-এ ভর্তির জন্য আগামী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট তারিখের মধ্যে ফর্ম তোলা এবং জমা দেওয়া যাবে। ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বাকি তথ্য ওয়েবসাইটে জানানো বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন। যার মূল বিষয় ছিল কীভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তি হবে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ৬০-৪০ অনুপাত এর বদলে ৮০-২০ অনুপাতে ছাত্র ভর্তি হবে। অর্থাৎ নিজেদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ৮০ শতাংশ আসন ও অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য ২০ শতাংশ আসন বরাদ্দ থাকবে। সূত্রের খবর, ৮০-২০ কীভাবে কার্যকর করা যায় তা নিয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়।

উৎসবের মধ্যে স্নাতক স্তরের ফল প্রকাশ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ষষ্ঠীর দিন বিকমের ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রীদের ফলাফল এবং সপ্তমীর দিন এই বিএ ও বিএসসি- র চূড়ান্ত বর্ষের ফল প্রকাশ হয়েছে। যেখানে ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র-ছাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। স্নাতকোত্তর স্তরে বাইরের ছাত্র ভর্তির প্রবেশিকা নেওয়া হয়ে থাকে। কিন্তু করোনা আবহে কীভাবে পরীক্ষা হবে তা নিয়ে অবশ্য এখনও কোনও স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন:স্কুল ফি নিয়ে হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টের

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...