Saturday, March 14, 2026

ভারতের প্রত্যাঘাতের ভয়েই অভিনন্দন বর্তমানকে ছেড়েছিল পাকিস্তান, বিস্ফোরক স্বীকারোক্তি পাক সাংসদের

Date:

Share post:

অভিনন্দন বর্তমানের মুক্তি নিয়ে পাকিস্তানের সাংসদ যা বললেন তা শুনে তাজ্জব গোটা দুনিয়া। বুধবার জাতীয় সংসদ ভবনে পাকিস্তানের সাংসদ জানিয়েছেন, অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয়েছিল পাকিস্তান। কারণ, পুরো পরিস্থিতিতে পাকিস্তান ভয় পেয়েছিল। মুখে যতই শান্তির কথা বলা হোক না কেন, বিশ্বের অন্যান্য দেশের চাপে মাথা নত করতে বাধ্য হয়েছিল পাকিস্তান।

আরও পড়ুন- সফল ডায়ালিসিস, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র
মুসলিম লিগ নওয়াজ নেতা আয়াজ সাদিক বলেছেন, অভিনন্দন বর্তমানকে ফেরানো হয়েছে মূলত প্রত্যাঘাতের ভয়েই। তিনি এদিন স্বীকার করেন, সেই সময় পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি উচ্চ পর্যায়ের বৈঠকে বলেছিলেন, নির্দিষ্ট দিনে রাত ন’টার মধ্যে অভিনন্দনকে মুক্তি না দিলেই ভারত হামলা শুরু করবে।

পাকিস্তানের নামী সংবাদমাধ্যম ‘দুনিয়া নিউজ’ এই সংবাদ প্রকাশ্যে এনেছে। সাদিক বলেছেন, ইমরান খান সেদিন শাহ মহম্মদ কুরেশি এবং চিফ অফ আর্মি স্টাফ কোমর জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠকে বসতে রাজি ছিলেন না। এমনকি সেদিন নাকি ওই আর্মি চিফ টেনশনে ঘামছিলেন, তাঁর হাঁটু কাঁপছিল।

বৈঠকে শাহ মহম্মদ কুরেশি যা বলেছিলেন তাও জানিয়েছেন পাক সাংসদ। ওই বৈঠকে কুরেশি বলেন, ঈশ্বরের নামে অভিনন্দনকে ছেড়ে দিতে হবে। নাহলে রাত নটার মধ্যে ভারতীয় হামলা নেমে আসবে। এরপরই অভিনন্দনকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন ইমরান। এবং তাকে শান্তির বার্তা হিসাবে মন্তব্য করে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...