Wednesday, June 24, 2026

“ক্ষমতায় এলে রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করবো”, চা-চক্রে ঘোষণা দিলীপের

Date:

Share post:

বিজেপির নবান্ন অভিযানের পর করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে মুক্তি পেলেও পুজোর মধ্যে সেভাবে কোনও কর্মসূচি রাখেননি। বাড়িতেই ছিলেন বিশ্রামে। এরপর আজ, বৃহস্পতিবার ছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রথম চা চক্র। আর দীর্ঘদিন পর চা চক্রে প্রিয় নেতাকে পেয়ে আপ্লুত গেরুয়া নেতা-কর্মীরা। ব্যান্ড বাজিয়ে ঘোড়ার গাড়ি চাপিয়ে একেবারে রাজকীয় সম্বর্ধনা দিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে চা চক্রে নিয়ে গেলেন অনুগামীরা। জর্দাবাগান থেকে সুসজ্জিত একটি মিছিল করে জ্যাংড়াতে চা চক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ। খোশ মেজাজে বিজেপির রাজ্য সভাপতিও। পাগড়ি পরে তিনি হাজির হলেন চা চক্রে।

এরপর দিলীপ ঘোষের ঘোষণা, ক্ষমতায় এলে সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। তিনি বলেন, “নিজের দলের কর্মীদের নিজেরাই হত্যা করে সিপিএম যেমন ভাবাবেগের রাজনীতি করত, ঠিক তেমনি বর্তমান শাসক দল নিজের দলে কর্মীদের নামেও মামলা করে রেখেছে, যাতে ভয়ে কেউ দল ছাড়তে না পারে।”

তিনি আরও বলেন, “ক্ষমতায় এলে সব দলের নেতাদের মামলা তুলে নেওয়া হবে। পশ্চিমবঙ্গে প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনৈতিক মামলা হয়। আজ আদালতে লক্ষ লক্ষ মামলা জমে রয়েছে। বেশিরভাগই মিথ্যে। যাঁরা এখানে রাজনীতি করছেন তাঁরা ভয়ের মধ্যে আছেন। আমি তাই বলছি, এই ধরণের যত প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক মিথ্যে মামলা আছে, তা যে দলেরই হোক, তাকে আমরা মুক্তি দেব।”

সুব্রত চট্টোপাধ্যায় প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন “সংগঠন করতে এসেছি আমরা। পার্টি যেটা ঠিক করে, যাকে যা দায়িত্ব দেয় সেই দায়িত্ব আমরা পালন করি। সুব্রতদা বিজেপিতে ৫ বছর কাজ করেছেন, তারপর ওনাকে হয়ত অন্য দায়িত্ব দেওয়া হবে। এই পরিবর্তন সংগঠনে চলতেই থাকে। এটা রুটিন পরিবর্তন।”

আরও পড়ুন:বাংলায় কংগ্রেস- সিপিএম জোটে সিলমোহর পলিটবুরোর

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...