Tuesday, June 23, 2026

অগ্নিগর্ভ বাগনান! গ্রেফতার ৬ বিজেপি নেতা, উদ্ধার তাজা বোমা

Date:

Share post:

অষ্টমীর রাতে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় রীতিমতো উত্তপ্ত বাগনান। এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল জড়িত অভিযোগ তুলে বৃহস্পতিবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। যার জেরে সকাল থেকেই হাওড়ার বাগনানে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। পাশাপাশি বিজেপির ডাকা বনধের বিরোধিতা করে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। সবমিলিয়ে সকাল থেকেই উত্তপ্ত হয়েছে বাগনান এলাকায়। এরই মাঝে বনধ চলাকালীন বোমা মজুত করে অশান্তি পাকানোর অভিযোগে বাগনানের রথতলা থেকে ৬ বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। ধৃতদের বিরুদ্ধে কোভিড প্রটোকল না মেনে বেআইনিভাবে জমায়েত করা, বোমা মজুত করা, পুলিশের কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অশান্তির আঁচ পেয়ে ইতিমধ্যেই বাগনানের একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

প্রসঙ্গত, বাগনানের বিজেপি নেতা কিঙ্কর মাঝিকে অষ্টমীর রাতে তার বাড়ির সামনে গুলি করে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি নেতাকে প্রথমে উলুবেড়িয়া হাসপাতাল এবং পরে কলকাতা এনআরএসে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। বুধবারই দলীয় নেতাকে খুনের প্রতিবাদে ১২ ঘণ্টা বনধের ডাক দেয় বিজেপি। সরাসরি এই ঘটনার দায় বিজেপির তরফ চাপানো হয় তৃণমূলের উপর। যদিও তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এটা সম্পূর্ণভাবে পারিবারিক বিবাদের ঘটনা। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেইভাবেই জড়িত নয়। এবং যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে সে এলাকার দাগি দুষ্কৃতী বলেই পরিচিত।

আরও পড়ুন: প্রাণ সংশয় ও খরচ বহনের ক্ষমতা থাকলে ‘জেড প্লাস’ নিরাপত্তা, নির্দেশ আদালতের

তবে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে বাগনানে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। দলের রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বাগনানে কর্মসূচি রয়েছে এই বনধের সমর্থনে। ইতিমধ্যেই বিজেপি নেতা খুনের ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বনধকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর ঘটনার রুখতে পুরোপুরি তৈরি প্রশাসন। বিশাল পুলিশবাহিনী, র‍্যাফের পাশাপাশি এলাকায় মোতায়েন করা হয়েছে জলকামান।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...