Monday, March 16, 2026

“ধর্ষণের শিকার এমনকী খুনও হয়ে যেতে পারতাম” বিহারের এলজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক আমিশা

Date:

Share post:

বিহার বিধানসভা ভোটের প্রচারে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রী আমিশা প্যাটেলের। মুম্বই ফিরে এমনটাই জানিয়েছেন বলিউড অভিনেত্রী। তাঁর কথায়, “ধর্ষণ করা হতে পারত, এমনকী খুন হয়ে যেতে পারতাম। শুধুমাত্র নিজেকে বাঁচাতে মুখ বুজে সব সহ্য করেছি।” অভিনেত্রীর অভিযোগ এলজেপি প্রার্থী প্রকাশ চন্দ্র এর বিরুদ্ধে। তাঁর হয়েই প্রচারে গিয়েছিলেন আমিশা।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যমকে আমিশা জানিয়েছেন, প্রকাশ তাঁকে তাকে ভয় রেখেছিলেন। আমিশার সঙ্গে এলজেপি প্রার্থী অত্যন্ত দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। আমিশা বলেন, পুরো পর্বটা একটা দুঃস্বপ্নের মতো। প্রকাশ আমার ফ্লাইট মিস করিয়ে দিয়েছেন। গ্রামে আটকে রেখে ভয় দেখানো হয়। প্রকাশ বলেন, ওঁর কথা মতো না চললে ওখানে ই আটকে রেখে দেওয়া হবে। ওঁর লোকজন সব সময় আমায় ঘিরে থাকতো। প্রকাশ না বললে গাড়ি এগোতে দিত না।”

শুধু তাই নয়, অভিনেত্রী অভিযোগ করেছেন, মুম্বই ফেরার পরেও ভয় দেখিয়েছেন প্রকাশ। তাঁর কথায়, ” মুম্বই ফেরার পর আমায় ফোন করেছিলেন প্রকাশ। মেসেজ পাঠিয়েছেন। ওঁর হয়ে প্রচারে গিয়েছে ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে, তা যেন কাউকে না বলি সেটা নিয়েও চাপ দিয়েছেন প্রকাশ। ওঁর সম্পর্কে ভালো কথা বলতে বলেছেন।”

আরও পড়ুন:প্রাণ সংশয় ও খরচ বহনের ক্ষমতা থাকলে ‘জেড প্লাস’ নিরাপত্তা, নির্দেশ আদালতের

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...