Wednesday, March 18, 2026

চোরাপথে অস্ত্র কারবারি, এবার চিনের টার্গেট কালাদান প্রোজেক্ট!

Date:

Share post:

এবার কালাদান প্রোজেক্টে বাধ সাধছে চিনের অস্ত্র কারবারি। ভারত সীমান্তে পরিকাঠামো উন্নত করুক তা কোনওভাবেই চাইছে না বেজিং। এই কালাদান প্রোজেক্টের হাত ধরে উত্তরপূর্বের রাজ্যগুলির সঙ্গে দেশের অন্য প্রান্তের যোগাযোগ আরও উন্নত হবে। কলকাতা থেকে মিজোরামের দূরত্ব এটি ১০০০ কিলোমিটার কমবে। দেশের বাণিজ্য পথকে আরও প্রশস্ত করবে এই প্রোজেক্ট।

গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, মায়ানমারের উগ্রপন্থী গোষ্ঠী আরাকান আর্মিকে উস্কানি দিচ্ছে চিন। ভারতের বিরুদ্ধে উস্কানি দিতে অস্ত্র সরবরাহ করছে বেজিং। এই উগ্রপন্থী গোষ্ঠী ভারতের সীমান্তবর্তী অঞ্চলে শিবির তৈরি করছে। মায়ানমার সেনার প্রবল দাপটে তারা একের পর এক ঘাঁটি বদল করতে বাধ্য হচ্ছে। সূত্রের খবর, কালাদান প্রোজেক্টের কর্মীদের থেকে তোলাবাজি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মায়ানমারের আরাকান আর্মি। অভিযোগ, আরাকান আর্মিরা এর আগে কালাদান প্রোজোক্টের সঙ্গে যুক্ত ভারতীয় কর্মীদের অপহরণ করেছে।

তবে শুধু আরকান আর্মি নয়, ভারতের বিরুদ্ধে একাধিক উগ্রপন্থী গোষ্ঠীকে উস্কানি দিয়েছে চিন। ইএও, ইউনাইটেড স্টেট আর্মি সহ একাধিক গোষ্ঠীকে উস্কানি দিয়ে ভারতের উত্তরপূর্বে ভাঙন ধরানোর চেষ্টা করছে চিন। গোয়েন্দারা জানিয়েছেন, সীমান্তে চিনের একটি অস্ত্র কারখানা রমরমিয়ে চলছে। স্পষ্টতই, এই পরিস্থিতিতে জীবন সংশয় নিয়ে কাজ করে চলেছেন কালাদান প্রোজেক্টের কর্মীরা।

আরও পড়ুন:প্রাণ সংশয় ও খরচ বহনের ক্ষমতা থাকলে ‘জেড প্লাস’ নিরাপত্তা, নির্দেশ আদালতের

spot_img

Related articles

হাসপাতালের ICU-তে ইঁদুর: হাত খেয়ে নেওয়ায় মহারাষ্ট্রে রোগীর মৃত্যু

প্রশাসনিক দুর্বলতা আর নজরদারি কতটা দুর্বল হলে একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের আইসিইউ বিভাগের ভিতরে ইঁদুর ঢুকে যায়! এমনকি...

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট। 'কিডস অন জি ফাইভ'(Kidz on ZEE5 )-এর মুখ্য স্পন্সরশিপে এই টুর্নামেন্টের যৌথ...

রোম্যান্সে মজেছেন ষাটোর্ধ্ব শাহরুখ! ‘কিং’ ভাবনায় এবার প্রেমের ছবি

অনেক হল মারকাটারি অ্যাকশন, এবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। নিজের চেনা ছন্দে ফিরতে চাইছেন শাহরুখ খান (Shahrukh Khan)।...

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০...