Tuesday, June 23, 2026

২৬ দিনে ৬০ কিলোমিটার হেঁটে বাড়ি ফিরল আদরের হারানো পোষ্য

Date:

Share post:

চমক তো বটেই, চরম আশ্চর্যজনকও। মনিবের সঙ্গে বেড়াতে বেরিয়ে পথ হারিয়েছিল সে। দীর্ঘ খোঁজাখুঁজির পরও মেলেনি সন্ধান। অবশেষে হারানোর শোক কাটিয়ে যখন আবার স্বাভাবিক ছন্দে চলতে শুরু করেছে জীবন তখনই হঠাৎ বাড়ি ফিরল সে। জানা গেছে ২৬ দিনে ৬০ কিলোমিটার পথ হেঁটে মনিবের বাড়ি পৌঁছেছে ছোট্ট কুকুর ছানা দোউদোউ। স্বাভাবিকভাবেই আদরের হারানো পোষ্যকে ফের বাড়ি ফিরতে দেখে খুশির অন্ত নেই পরিবারে। জানা গিয়েছে ছোট্ট কুকুর ছানার এমন অসামান্য কৃতিত্বের ঘটনাটি ঘটেছে চিনে।

সংবাদ মাধ্যম সূত্রের খবর হাংঝোউ কিউ নামের এক ব্যক্তির দো‌উ দোউ নামের এক পোষ্য কুকুর ছিল। পরিবারের অত্যন্ত আদরের ছিল কুকুরটি। কয়েক সপ্তাহ আগে বাড়ির সবাই মিলে বেড়াতে গিয়ে হারিয়ে যায় দোউ দোউ। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপর হতাশ হয়েই কার্যত বাড়ি ফিরে আসে গোটা পরিবার। কুকুরটির আসা একেবারেই ছেড়ে দিয়েছিলেন হাংঝোউ কিউ। ঠিক তখনই সকলকে চমকে দিয়ে ২৬ দিন পর বাড়ি ফিরে এল কুকুরটি। তাকে বাড়ীর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রীতিমতো চমকে যান সকলেই।

আরও পড়ুন: রাজ্যপালের সফরে গুরুংয়ের দল ভাঙানোর চেষ্টা করবে বিজেপি, আশঙ্কা অনুগামীদের

২৬ দিন পর মনিবের কাছে ফিরে আসা ওই কুকুরের শরীর ভেঙে গিয়েছিল অনেকখানি। সারা শরীরে ময়লা লেগে থাকার পাশাপাশি দীর্ঘ পথ হাঁটার ক্লান্তিও ছিল। তবে বাড়ি ফেরার আনন্দে খুশিতে উচ্ছল ছিল সে। খুশি পরিবারের সকলেও। সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে এই কুকুর ছানা দোউ দোউ। এ প্রসঙ্গে অবশ্য স্থানীয় সংবাদ মাধ্যমকে পশু বিশেষজ্ঞ জানান, কুকুরের এহেন ক্ষমতা একেবারেই নতুন কিছু নয়। তবে এত দূরে হারিয়ে গিয়ে পথ চিনে বাড়ি ফিরে আসাটা নিশ্চিত ভাবেই বেনজির প্রতিভা।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...