Friday, April 3, 2026

সফল ডায়ালিসিস, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র

Date:

Share post:

উদ্বেগ কাটছে না অনুরাগীদের। কেমন আছেন প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়? ভক্তদের জন্য ফের একটু স্বস্তির খবর দিল হাসপাতাল। নতুন করে আর শারীরিক অবস্থার অবনতি হয়নি বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। প্রথমবারের ডায়ালিসিসও সম্পন্ন হয়েছে সফলভাবেই। আজ, বৃহস্পতিবার সকালে এমনটাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

এই মেডিক্যাল বুলেটিনে আরও জানানো হয়েছে, ৮৫ বছর বয়সী অভিনেতার রক্তচাপ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। নতুন করে জ্বর আসেনি। ইউরিয়া ও ক্রিয়েটিনিন ঠিকঠাক। শরীরে ইউরিয়ার মাত্রা জানতে আজ ফের রক্তপরীক্ষা করা হতে পারে। সচেতনতার মাত্রা গ্লাসগো কোমা স্কেলে ৯-১০ গতকাল, বুধবার রাতে তাঁর ঘুমও ভাল হয়েছে। তবে প্রয়োজনে ফের করা হতে পারে ডায়ালিসিস। আংশিক ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন সৌমিত্রবাবু। যদিও এখনও সঙ্কটমুক্ত নন তিনি।

আরও পড়ুন:চিকিৎসায় আর সাড়া মিলছে না, অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...