Tuesday, March 31, 2026

শুধু বাংলা নয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতেও ধ্বংস গণতন্ত্র! রাজ্যপালকে কটাক্ষ মান্নানের

Date:

Share post:

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক নিয়ে কটাক্ষ করলেন আব্দুল মান্নান। তিনি বলেন, এই রাজ্যের অবস্থা যেমন খারাপ, তেমনি বিজেপি শাসিত রাজ্যগুলোর চিত্র আলাদা নয়। উত্তরপ্রদেশ-হরিয়ানা-বিহার-ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যে সেখানকার সরকারও অগণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধীদের দমন করার চেষ্টা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়টি নজর দেওয়া উচিত।

পাশাপাশি আব্দুল মান্নানের দাবি, তৃণমূল এবং বিজেপির এটা লোক দেখানো লড়াই। নিজেদের মধ্যে লড়াই করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র। বিজেপি ও তৃণমূল একে অপরের সবথেকে বড় সমর্থক!

আরও পড়ুন- কথা চলছে, তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপির একাধিক নেতা ? জল্পনা তুঙ্গে

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...