Saturday, March 14, 2026

আজা‌রবাইজানের বিরুদ্ধে এবার যুদ্ধে যাচ্ছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীও!

Date:

Share post:

শত্রু দেশের বিরুদ্ধে নিজের দেশের হয়ে যুদ্ধে নামছেন খোদ প্রধানমন্ত্রীর স্ত্রী। চমকপ্রদ এই নজির তৈরি করতে চলেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের স্ত্রী আনা হাকোবিয়ান। ৪২ বছরের আনা নিজেই জানিয়েছেন, আজারবাইজানের সঙ্গে চলা যুদ্ধে দেশের হয়ে লড়বেন তিনি। শত্রুর হাত থেকে দেশের মাটিকে রক্ষা করতে রণাঙ্গনে সামিল হবেন। যুদ্ধক্ষেত্রে ১৩ জনের মহিলা টিমে যে তিনিও রয়েছেন তা জানিয়ে ফেসবুকে আনা লিখেছেন, “মহিলা ব্রিগেডের অংশ হিসেবে ইতিমধ্যেই আমি সামরিক প্রশিক্ষণ নিতে শুরু করেছি।”

প্রসঙ্গত, নাগার্নো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাতের ইতিহাস বহু পুরনো। এখন সেই ইস্যুতেই দুদেশের মধ্যে যুদ্ধ চলছে। এবার সেই যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিতে তৈরি আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী। ফেসবুকে আনা লিখেছেন, “আমাদের দেশের মাটি এবং সম্মান কোনও কিছুই শত্রুর হাতে তুলে দিতে পারব না। কিছু দিনের মধ্যেই আমরা দেশের সীমান্ত রক্ষার জন্য রওনা দেব।” ঘটনাচক্রে, শুধু প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবেই নয়, আনার পরিচিতি ‘হাইকাকান ঝামানাক’ নামে একটি সংবাদপত্রের প্রধান সম্পাদক হিসেবেও। একইসঙ্গে তিনি বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান চালান। আর্মেনিয়ার ‘উইমেন ফর দ্য পিস’ আন্দোলনের সঙ্গেও যুক্ত আনা। শুধু নিজে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হওয়াই নয়, আর্মেনিয়ার সমস্ত নাগরিকের উদ্দেশেও সীমান্ত রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাহসিনী স্ত্রী।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...