Saturday, June 13, 2026

নাবালকের মৃত্যুতে বীরভূমে ধুন্ধুমার,  জাতীয় সড়ক অবরোধ

Date:

Share post:

বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে মৃত্যু হল এক নাবালকের। তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে । এই ঘটনার প্রতিবাদে শুক্রবার জাতীয় সড়ক অবরোধ করে জনতা।
পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ করে থানা ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন মৃতের প্রতিবেশীরা।
পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে , তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় । টায়ার জ্বালিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , গত ২০ অক্টোবর একটি বাড়িতে চুরি হয়। সেই অভিযোগে গতকাল বৃহস্পতিবার মল্লারপুর থানার পুলিশ ১৫ বছরের ওই কিশোরকে জুভেনাইল ধারায় গ্রেফতার করে। পুলিশের দাবি, গতকাল রাতে শৌচাগারে যায় ওই কিশোর। বেশ কিছুক্ষণ পর শৌচাগার থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর জানাজানি হতেই অশান্তি ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ধৃতকে পিটিয়ে মারা হয়েছে এই অভিযোগে প্রতিবেশীরা থানা ঘেরাও করেন, টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়ে রামপুরহাট মহকুমা আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...