Friday, March 20, 2026

এবার নিজের পছন্দের বেনারসীতে মা লক্ষ্মীকে সাজিয়েছেন অদিতি মুন্সি

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই এবার ঘরে ঘরে ধনদেবীর আরাধনায় বাঙালি। মহামারির সময়ে আড়ম্বর না থাকলেও ভটি আছে। আছে শ্রদ্ধা। সেরকম ভাবে সকলের মতোই এবার ঘরোয়াভাবে ধনদেবীর আরাধনার আয়োজন করেছেন ”রাইকিশোরী” অদিতি মুন্সি।

বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে জনপ্রিয় কীর্তন গায়িকা অদিতি মুন্সি বলেন, ”প্রত্যেক বছরই আমার বাড়িতে বড় করেই লক্ষ্মীপুজো হয়, অনেক অতিথি আসেন। তবে এবার তো সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু পুজোর আয়োজনে কোনও খামতি রাখিনি।”

পুজোর আয়োজন নিয়ে অদিতি বলেন, ”প্রত্যেকবার সাজানোর দায়িত্বটা মামণি আমার উপরই দেন। এবারও তাই হয়েছে। আগের বছর মা লক্ষ্মীকে লাল শাড়ি পরানো হয়েছিল। এবার আমি একটি অন্য রঙের কিছু পরাতে চেয়েছিলাম, তাই খুঁজে খুঁজে আমার পছন্দের একটা রঙের বেনারসী কিনে এনেছি।”

মায়ের ভোগ বিয়ে অদিতি জানান, ”আমি বিয়ের পর থেকেই লক্ষ্মীপুজোর ভোগ রান্নার দায়িত্ব পেয়েছে। অন্যবার দায়িত্বটা একটু কম থাকে। তবে এবার ভোগ রান্নার অনেকটাই আমিই করছি। আমার মায়ের বাড়িতে চালের ভোগ হত না, তবে শ্বশুরবাড়িতে চালের ভোগ হয়, সেটাই করেছি।”

আরও পড়ুন- লক্ষ্মীপুজোর দিনও বেজায় ব্যস্ত রূপাঞ্জনা, ফাঁস করলেন গোপন কথা

Related articles

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...