Tuesday, June 23, 2026

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

Date:

Share post:

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের চাপ। ঠিক যেভাবে কমিশনের (Election Commission) চাপিয়ে দেওয়া অতিরিক্ত কাজের জন্য আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন এর আগেও রাজ্যের একাধিক বিএলও (BLO), একই ঘটনার পুণরাবৃত্তি মুর্শিদাবাদের (Murshidabad) রানিতলায়। কাজের চাপ নিতে না পেরে স্কুলের ঘরে আত্মঘাতী বিএলও (BLO suicide) হামিদুল ইসলাম। পরিবারের অভিযোগের তিরে সেই নির্বাচন কমিশনের কাজের চাপ (SIR pressure)।

শনিবার অনেক রাতে মুর্শিদাবাদের রানিনগর থানা এলাকার আলাইপুর গ্রামে স্কুলের ভিতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্কুল শিক্ষক হামিমুল ইসলামের দেহ। পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। পূর্ব আলাইপুর এলাকার একটি বুথের বিএলও হিসাবে কর্মরত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি অভিযোগ করছিলেন, তাঁর কাজের চাপ অতিরিক্ত হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত শনিবার স্কুলে প্রতিদিনের মতো শিক্ষকতাও করতে যান তিনি। কিন্তু বিকাল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবার ও সহকর্মীরা তাঁর খোঁজ শুরু করেন।

আরও পড়ুন : আর কতদিন BLO-দের মোমবাতি মিছিল: জবাব চেয়ে নির্বাচন কমিশন দফতরের বাইরে বিক্ষোভ

শেষ পর্যন্ত অনেক রাতে তাঁর স্কুলে খোঁজাখুঁজি করে একটি বন্ধ ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপরই পরিবার অভিযোগ তোলে এসআইআর-এর কাজের চাপে (SIR pressure) আত্মঘাতী (BLO suicide) হয়েছেন তিনি। স্ত্রী অভিযোগ জানান, বেশি রাত জেগে কাজ করলে তাঁর মাথা যন্ত্রণার সমস্যা হত। সেই কথা জানিয়ে তিনি কাজ থেকে অব্যহতি চেয়েছিলেন। কিন্তু সেকথায় কেউ কর্ণপাত করেনি। শেষে চাপ সামলাতে না পেরেই তিনি আত্মঘাতী হয়েছেন।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...