Wednesday, June 24, 2026

নাবালিকা হকি খেলোয়াড়কে ধর্ষণ কোচের, ন্যক্কারজনক ঘটনা হরিয়ানাতে

Date:

Share post:

ডাবল ইঞ্জিন সরকারে রাজ্যে ফের আক্রান্ত মহিলা ক্রীড়াবিদ। হরিয়ানায়(Haryana) নাবালিকা হকি খেলোয়াড়কে(Junior hockey Player) ধর্ষণের বিস্ফোরক অভিযোগ উঠল তাঁর কোচের বিরুদ্ধে। ঘটনাটি হরিয়ানার রেওয়ারি জেলার একটি গ্রামের।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, নাবালিকা ক্রীড়াবিদকে(Junior hockey Player) ধর্ষণ করার পর পরবর্তীকালে ওই খেলোয়াড় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই ঘটনায় গ্রেফতার করা হয় কোচকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা হকি খেলোয়াড় দ্বাদশ শ্রেণির ছাত্রী। পুলিশের কাছে অভিযোগে ১৭ বছরের ওই কিশোরী জানিয়েছে, গত তিন বছর ধরে অভিযুক্ত জুনিয়র কোচের কাছে নিয়মিত অনুশীলনে যেত। প্রায় চার মাস আগে হকি অনুশীলনের সময় স্টেডিয়ামের শৌচাগারে তাকে ধর্ষণ করে কোচ।

এরপর ঘটনাটি ধামাচাপা দেওয়ার খেলোয়াড়কে হুমকি দিত কোচ। কিন্তু যদিও পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা খেলোয়াড়। শারীরিক অবস্থার অবনতির পর তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। গত ৫ জানুয়ারি তার গর্ভপাত হয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...