Monday, March 23, 2026

দ্বিতীয় ডায়ালিসিসও সফল, চিকিৎসায় সাড়া দিলেও সঙ্কট কাটেনি সৌমিত্রর

Date:

Share post:

এখনও উদ্বেগ কাটেনি। কাটেনি আশঙ্কা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তবে সঙ্কটমুক্ত নন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর দ্বিতীয়বার ডায়ালিসিস সম্পূর্ণ হয়েছে। আগামীকাল, শনিবার তৃতীয় ডায়ালিসিস হওয়ার কথা। এরপর অবস্থা বুঝে ব্যবস্থা। প্রয়োজন বুঝলে আরও ডায়ালিসিস হতে পারে বর্ষীয়ান অভিনেতার, এমনটাই খবর হাসপাতাল সূত্রে।

সূত্রে আরও জানা গিয়েছে, ৮৫ বছর বয়সী অভিনেতা চিকিৎসায় সাড়া দিলেও বা ডায়ালিসিস সফল হলেও তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। যদিও গত ৪৮ ঘণ্টায় নতুন করে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। বরং, তাঁর স্নায়ুর সমস্যায় কিছুটা উন্নতি হয়েছে। কাউকে চিনতে না পারলেও অভিনেতা মাঝেমধ্যে চোখ মেলে তাকাচ্ছেন। গ্লাসগো কোমা স্কেলে উন্নতি ধরা পড়ছে। স্কেলের মাত্রা ১৩ থেকে ১৫–এর মধ্যে থাকলে, তা স্বাভাবিক ধরে নেওয়া হয়। গতকাল স্কেলের হিসেব ছিল ৯ থেকে ১০–এর মধ্যে। আজ তাতে কিছুটা উন্নতি হয়ে স্কেলের মাত্রা ১১ থেকে ১২–এর আশেপাশে রয়েছে।

শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কম থাকায় ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে। তবে শরীরের বাকি অঙ্গ–প্রত্যঙ্গ আপাতত স্বাভাবিক নিয়মে কাজ করছে। ওষুধ না দিয়েও রক্তচাপ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। অভিনেতাকে ভেন্টিলেশনের বাইরে নিয়ে আসা যায়, সেই চেষ্টাই করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজ আইএসএলের সূচি ঘোষণা

চিকিৎসকদের দাবি, ফুসফুস থেকে শরীরের অন্যত্র যেভাবে সংক্রমণ ছড়িয়েছিল, তাতে ওষুধ প্রয়োগে কিছুটা ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। নতুন করে আর সংক্রমণ ছড়াতে পারিনি।

Related articles

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...