Friday, April 3, 2026

নাইটদের প্লে অফের দৌড় আটকে জটিল অঙ্কে

Date:

Share post:

13 ম্যাচে 7টিতে হেরে প্লে অফের দৌড় বেশ কঠিন করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ এখন লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে অন্য দলগুলির ফলাফলের উপর নির্ভর করতে হবে ৷ এমনকী তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকেও ৷ যদিও এই মরশুমে কোন চারটি দল প্লে অফে যাবে তা এখনও ঠিক হয়নি ৷
প্লে অফে ওঠার রাস্তায় এখন নাইটদের সামনে অনেক জটিল অঙ্ক ৷ অনেকটাই যা নির্ভর করছে কিংস ইলেভেন পাঞ্জাবের ওপর ৷ কিংস ইলেভেন শেষ দুটি ম্যাচ জিতে গেলে ওখানেই সব আশা শেষ হয়ে যাবে কেকেআরের ৷ তাই রাজস্থানের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ জেতার পাশাপাশি এখন অন্যান্য দলের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে নাইটদের ৷
কারণ কেকেআর (-০.৪৭) নেট রান রেটে আপাতত পিছিয়ে রয়েছে পাঞ্জাব (-০.০৫)-এর থেকে ৷

আরও পড়ুন- একের পর এক সন্ত্রাসবাদী হামলার জেরে ফ্রান্সে ‘গো ব্যাক ইসলাম’ স্লোগান
কেকেআরের মাথাব্যথা এখন আর শুধুই পাঞ্জাব নয় ৷ সঙ্গে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদও ৷ কারণ ওয়ার্নাররা একের পর এক ম্যাচ জিতে প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই রয়েছেন ৷ আপাতত তাদের সংগ্রহে ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট ৷ হায়দরাবাদের নেট রান রেট (+০.৪০) খুবই ভাল ৷ তাই ওয়ার্নাররা তাদের শেষ দুই ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতলে ১৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটের বিচারে প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...