Friday, April 3, 2026

অক্টোবর শেষ, এখনই জাঁকিয়ে শীত নয় বঙ্গে, জানালো হাওয়া অফিস

Date:

Share post:

এবারের মতো দেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমিবায়ু। সেই সুযোগেই বঙ্গে ঢুকছে উত্তরে বাতাস। রাতের দিকে তাপমাত্রাও নামছে। হেমন্তের পড়ন্ত বেলায় একটা ঠান্ডা আমেজ, যতদিন যাবে ততই জাঁকিয়ে বসবে। একটি পশ্চিমি ঝঞ্ঝার হাত ধরে কাশ্মীর, সিকিমে মরসুমের প্রথম তুষারপাতও হয়েছে। সবমিলিয়ে হাজির হেমন্ত। এখনই শীত আসেনি, তবে খুব শিগগির যে সে এসে পড়বে তাতে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন : যাত্রীসংখ্যা অপর্যাপ্ত, উঠছে না জ্বালানি খরচ: সংশয়ে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা

দেরিতে হলেও চলতি সপ্তাহে অবশেষে বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। যার জেরে ভোর ও রাতে নামছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীত এখনও বহুদূর। এখন তাপমাত্রার ক্ষেত্রে যে পতন ঘটতে দেখা যাচ্ছে আদতে তা হেমন্তের গুণ। শীত আসার আগে এই হেমন্তেই ধীরে ধীরে পারদ নামতে থাকে ও শীত আসার মতো পরিস্থিতি তৈরি করে।

আরও পড়ুন : লাগামছাড়া দাম রুখতে পদক্ষেপ, বিদেশে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। তার জেরে সাগর থেকে হু হু করে দক্ষিনবঙ্গে ঢুকবে জলীয় বাতাসে ভরা দক্ষিণা বাতাস। যার জেরে আগামীকাল থেকেই মেঘলা হতে শুরু করবে আকাশ। হতে পারে কয়েক পশলা বৃষ্টিও।

দিনকয়েক আগে পর্যন্তও রাতের তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল। যার অন্যতম কারণ সাগরে পর পর সৃষ্ট হওয়া নিম্নচাপ। তবে এই রাতে এবং ভোরের দিকে বেশ ঠান্ডা অনুভূতি স্থায়ী নয়। সপ্তাহ শেষ থেকেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে, জানিয়েছে হাওয়া অফিস।

নভেম্বরের শেষের দিকে শীত পড়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। তবে সাগরে যদি ঘন ঘন নিম্নচাপ তৈরি হয় তাহলে সেই পরিস্থিতি ধাক্কা খাবে। দখিনা হাওয়ায় ধাক্কা খাবে উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়াও। ফলে বাংলায় শীত পড়তে অসুবিধাই হবে। এবারে কিন্তু সাগরে ঘন ঘন নিম্নচাপ তৈরি হওয়ার পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতেও ঘন ঘন পশ্চিমি ঝঞ্ঝা হানা দিতে পারে, তার জেরে বাংলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরো শীত জুড়েই। তাই খুব বেশি জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা এবারে নেই বললেই চলে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...