Monday, April 13, 2026

ফের লকগেট ভেঙে বিপর্যস্ত দুর্গাপুর ব্যারাজ, জলসঙ্কটের আশঙ্কা

Date:

Share post:

ফের লকগেট ভেঙে বিপর্যস্ত দুর্গাপুর ব্যারাজ। এতটাই ক্ষতিগ্রস্ত গেট যে সারিয়ে তোলার মতো অবস্থা নেই মত ইঞ্জিনিয়ারদের। জলাধার থেকে হু হু করে জশ বেরিয়ে যাওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। বন্যা পরিস্থিতির আশঙ্কা বর্ধমানের বিভিন্ন এলাকায়।

২০১৭ সালের স্মৃতি উসকে শুক্রবার রাতেই ব্যারাজের ৩১ নম্বর লকগেটটি ক্ষতিগ্রস্ত হয়। ব্যারাজে কমপক্ষে দেড় লক্ষ কিউসেক জল ধরে রাখা যায়। কিন্তু রাত থেকেই ধীরে ধীরে সব জল বেরিয়ে যাচ্ছে বলে সূত্রের খবর।

২০১৭ সালেও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিল এই জলাধারটি। ১ নম্বর লকগেট ভেঙে যাওয়ায় বেরিয়ে গিয়েছিল সব জল। ব্যারাজ জলশূন্য হয়ে পড়ে। এবারও সেই পরিস্থিতি হতে চলেছে বলে আশঙ্কা ব্যারাজের কর্মীদের। কারণ, আপৎকালীন পরিস্থিতিতে ব্যারাজের বিপুল পরিমাণ জল আটকানোর কোনও পরিকাঠামো নেই। এখন যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন-ভরদুপুরে সল্টলেক সেক্টর ফাইভে বিধ্বংসী আগুন

Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...