Saturday, June 13, 2026

প্রথম করোনা প্রতিষেধক পাবেন চা বলয়ের স্বাস্থ্যকর্মীরা, তালিকা পাঠানো হল স্বাস্থ্যদফতরে

Date:

Share post:

বিবৃতি জারি করে রাজ্যের স্বাস্থ্যভবন আগেই জানিয়েছিল, এরাজ্যে করোনা প্রতিষেধক সর্বপ্রথম পাবেন স্বাস্থ্যকর্মীরা। সেইমত, প্রতিটি জেলা থেকে স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা পাঠানো হচ্ছে নবান্নে।

আলিপুরদুয়ার জেলার স্ব‍াস্থ্যদফতরের তরফ থেকে সর্বপ্রথম বিভিন্ন চা বাগানের স্ব‍াস্থ্যকর্মীদের নামের তালিকা পাঠানো হচ্ছে নবান্নে। জানা গেছে, সেখান থেকে সেই নামের তালিকা রাজ‍্য স্বাস্থ্যদফতরের হাত ধরে চলে যাবে কেন্দ্রীয় সরকারের কাছে। সেই মত প্রথম ধাপে জেলার চা বলয়ের স্বাস্থ্যকর্মীদের করোনার প্রতিষেধক দেওয়া হবে। সরকারের এই উদ‍্যোগে খুশির হাওয়া জেলার চা বলয়ে।

আরও পড়ুন : করোনা ভ্যাকসিন সবার আগে পাবেন স্বাস্থ্যকর্মীরা, নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য ভবনের

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ গিরিশ চন্দ্র বেরা জানান, রাজ‍্য সরকারের তরফেই স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। সেইমত, সরকারি ও বেসরকারি যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, যেমন সরকারি স্ব‍াস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী, আশা কর্মী, আইসিডিএস কর্মীদের সাথে জেলার বিভিন্ন চা বাগানের হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। প্রাথমিক ভাবে তাঁদেরকে প্রথমে প্রতিষেধক দেওয়া হবে।

রাজ‍্যসরকারের এই উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন আলিপুরদুয়ার জেলার মাঝিরডাবরি চা বাগানের ম‍্যানেজার চিন্ময় ধর। তিনি জানান, তাঁর বাগানের সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন মুখ্য স্বাস্থ্য দফতরে। রাজ‍্য সরকারের এই উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন চা বলয়ের স্বাস্থ্যকর্মীরা।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...