Friday, June 26, 2026

সুপারি বাগানে বিদ্যুতের বেড়া, তড়িতাহত হয়ে মৃত হাতি

Date:

Share post:

নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের পর, ফের একবার হাতি মৃত্যুর ঘটনা ঘটল উত্তরবঙ্গের খেরকাটা এলাকায়। একটি সুপারি বাগানে হাতির উপদ্রব ঠেকাতে বিদ্যুতের তার দিয়ে ঘিরে রাখা হয়েছিল বাগানটি। রাতের অন্ধকারে ওই বাগানে ঢুকতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেল একটি পূর্ণবয়স্ক মাকনাহাতি।

স্থানীয় ও বনদপ্তর সুত্রেই জানা গিয়েছে শনিবার সকালে মফিজুল হক নামে এক ব্যক্তির সুপারি বাগানে ওই হাতিটির মৃতদেহ দেখতে পাওয়া যায়। এরপরই খবর পেয়ে খেরকাটা বিট, খুনিয়া রেঞ্জ ও নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে। বনদপ্তর জানিয়েছে ঐ বাড়ির চারিপাশ বিদ্যুতের তার দিয়ে ঘেরাও করে রাখা হয়েছিল। রাতের অন্ধকারে সুপারি বাগানে ঢুকতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয় হাতিটি। এরপর সকালে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও বনদপ্তরকে।

আরও পড়ুন: বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতে যাত্রা শুরু সি-প্লেনের

অবশ্য উত্তর বঙ্গে এই ঘটনা এই প্রথমবার নয়। এর আগেও বামনডাঙ্গা চা বাগানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আরেকটি হাতি মারা গিয়েছিল। প্রশাসনের তরফে বারবার অনুরোধ করা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তিতে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বনদফতর। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাওয়ার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজকুমার বাবু।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...