Monday, February 23, 2026

সুশাসনের নিরিখে দেশের সেরা কেরল, সবশেষে যোগীর উত্তর প্রদেশ

Date:

Share post:

ভাল শাসনব্যবস্থার নিরিখে দেশের মধ্যে সেরা রাজ্যের তালিকা স্থান পেল বাম শাসিত রাজ্য কেরল। একই সঙ্গে এই তালিকায় সবচেয়ে নিচে স্থান হয়েছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশের। সম্প্রতি বেঙ্গালুরুর একটি স্বেচ্ছাসেবী সংস্থা পাবলিক অ্যাফেয়ার্স সেন্টারের সমীক্ষায় প্রকাশ্যে এসেছে এই তথ্য। সমীক্ষা করা এই সংস্থার নেতৃত্বে রয়েছেন প্রাক্তন ইসরো প্রধান কে কস্তুরীরঙ্গন।

জানা গিয়েছে, মূলত সুসংহত উন্নয়নের পরিকল্পনা, জীবনধারণের মান, নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই সমীক্ষাটি করেছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। সমীক্ষায় প্রকাশিত তালিকায় ভারতের মধ্যে সেরা রাজ্য হিসেবে জায়গা দখল করেছে বাম শাসিত কেরল। পাশাপাশি দেশের মধ্যে সবচেয়ে খারাপ শাসনব্যবস্থার রাজ্য হিসেবে নির্বাচিত হয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ। স্বাভাবিকভাবেই এই সমীক্ষা নিশ্চিতভাবে চাপে ফেলল বিজেপিকে। একইভাবে আগামী বছর নির্বাচনের আগে এই সমীক্ষায় স্বস্তিতে কেরলের বিজয়ন সরকার।

একইসঙ্গে গোটা দেশজুড়ে চলা এই সমীক্ষায় সুশাসিত রাজ্য হিসেবে প্রথম যে চারটি রাজ্য রয়েছে সেগুলি দক্ষিণ ভারতের। তালিকার একেবারে প্রথমে কেরল, দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, তৃতীয় অন্ধ্রপ্রদেশ এবং চতুর্থ কর্ণাটক। এছাড়া তালিকার শেষ দিক থেকে পরপর তিনটি রাজ্য হল উত্তরপ্রদেশ, ওড়িশা এবং তৃতীয় স্থানে বিহার। প্রসঙ্গত বর্তমানে বিধানসভা নির্বাচন চলছে বিহারে তার মাঝেই এই তথ্য নিশ্চিত ভাবেই নীতীশ কুমারের জন্য অত্যন্ত খারাপ খবর।

আরও পড়ুন: ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে রাজ্যপালের উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ প্রদীপের

এছাড়াও দেশের ছোট রাজ্যগুলির তালিকা বিজেপি শাসিত গোয়া মেঘালয় এবং হিমাচল প্রদেশ রয়েছে উপরের দিকে। কিন্তু খারাপ শাসিত রাজ্যের তালিকা পড়ে গিয়েছে রাজধানী দিল্লি। ছোট রাজ্যগুলির হিসেবে সবচেয়ে খারাপ শাসিত রাজ্য বিজেপি শাসিত মণিপুর। এর ঠিক পরেই রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি। ছোট রাজ্য হিসেবে খারাপ শাসিত রাজ্য হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত উত্তরাখণ্ড।

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...