Tuesday, June 23, 2026

রবিবার, পয়লা নভেম্বর থেকেই রাজ্যে মদের দামে বড়সড় পরিবর্তন

Date:

Share post:

করোনা আবহে দীর্ঘ লকডাউন পর্ব। যার জেরে বদলে গেছে অনেক কিছুই। একইভাবে বদলেছে সুরাপ্রেমীদের জীবনযাত্রা। পরিবর্তন হয়েছিল মদের দাম। যা বেড়ে গিয়েছিল অনেকটাই। ক্ষতি হয়েছিল এই ব্যবসার সঙ্গে যুক্তদের। তবে এবার নিউ নরমালে এ রাজ্যে মদের দামের বড়সড় পরিবর্তন ঘটছে। এবং সেটা রাত পোহালেই। অর্থাৎ, ১ নভেম্বর থেকে একাধিক মদের দাম পরিবর্তন হতে চলেছে।

আগামীকাল, রবিবার থেকে মদের দামে বড়সড় রদবদল হচ্ছে রাজ্যে। এক্ষেত্রে ২২টি ধাপে হবে নতুন দাম নির্ধারন করা হচ্ছে। এমনটাই সূত্রের খবর। করোনা আবহে গত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই মদের ওপরে ৩০ শতাংশ কর চাপিয়েছিল রাজ্য সরকার। কিন্তু তার ফলে রাজ্যে মদ ও বিয়ারের বিক্রি লকডাউনের আগের তুলনায় ৪০ শতাংশ কমে গিয়েছিল। এমনটাই দাবি কনফেডারেশন অব ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কোম্পানিস-এর।

সংগঠনের পক্ষ থেকে এদিন সংবাদমাধ্যমে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে কনফেডারেশনের প্রতিনিধিরা রাজ্য অর্থ সচিব ও শুল্ক সচিবের সঙ্গে সাক্ষাত করে মদের দাম পুনর্ববিবেচনা করার অনুরোধ জাননো হয়। উৎসবের মরসুমের কথা মাথায় রেখে মদের দামের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হবে বলে জানায় সরকার।

অসমর্থিত সূত্রে খবর, কলকাতার এক নামী মদ বিক্রেতা সংস্থার দাবি, সরকার ৩০ শতাংশ সেল ট্যাক্স চাপিয়ে ২২টি ধাপে নতুন দাম স্থির করেছে। এর ফলে বেশকিছু দামী মদের দাম আরও বাড়তে চলেছে। তবে মানুষজন কান্ট্রি লিকারের দিকে ঝুঁকতে পারে। ইতিমধ্যেই বিয়ারের দাম অনেকেই ক।আছে কলকাতা-সহ রাজ্যজুড়ে।

আরও পড়ুন- স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে যাত্রী বিক্ষোভে রণক্ষেত্র হাওড়া স্টেশন

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...