Sunday, April 5, 2026

নতুন দল নয়, সরাসরি বিজেপিতেই শুভেন্দু! নয়া গুঞ্জনে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে

Date:

Share post:

শুভেন্দু অধিকারীকে ঘিরে জল্পনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে৷

সূত্রের খবর, আলাদা দল ঘোষণার পথে এই মুহুর্তে আর যাচ্ছেন না শুভেন্দু ৷ সরাসরি বিজেপিতেই যোগ দিচ্ছেন৷ এর কারনও আছে,

( ১) একুশের ভোট দোরগড়ায়৷ এত স্বল্প সময়ে নিজের দলের প্রতীক চিনিয়ে উঠতে পারবেন না তিনি৷

( ২) আলাদা দল ঘোষণা করে সেই দলকে পরিচিত বা প্রতিষ্ঠিত করতে বহু কোটি টাকা খরচের ধাক্কা৷

( ৩) জেলায় জেলায় নতুন দলের কার্যকর্তা বা সদস্য, কর্মী, সমর্থকরা যদি প্রশাসনিক হয়রানির শিকার হয়, নতুন দল তার মোকাবিলা করতে পারবে না৷
( ৪) যদি প্রয়োজন হয়, তাহলেও নতুন দলের কোনও নেতাকে কেন্দ্রীয় সুরক্ষা দেওয়া যাবেনা৷

( ৫) জাতীয় বিজেপি’র শীর্ষমহল প্রথমে শুভেন্দুর আলাদা দলগঠন এবং সেই দলের সঙ্গে বিজেপির আসন সমঝোতায় রাজি ছিলেন৷ কিন্তু সময়টা এখানে বিজেপির কাছে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে৷ নির্বাচন যত কাছে চলে আসছে, ততই নতুন দলের প্রস্তাব গুরুত্ব হারাচ্ছে একাধিক বাস্তব কারনে৷ সূত্র জানাচ্ছে, এরপরই না’কি শুভেন্দুকে বলা হয়েছে, নতুন দলগঠনের সময় আর নেই৷ এখন তাঁকে সরাসরি বিজেপিতেই যোগ দিতে হবে৷ দলে তাঁকে ও তাঁর অনুগামীদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে৷

শোনা যাচ্ছে, এরপরই নাকি নতুন দল ঘোষণার পরিকল্পনা স্থগিত করেছেন৷

রাজনৈতিক মহলে এসব কথাই ঘুরছে৷ সব কথাই অসমর্থিত৷ কিন্তু এ ধরনের জল্পনার কেন্দ্রে যখন শুভেন্দু অধিকারী, তাই কোনও গুঞ্জনকেই অস্বীকারও করা যাচ্ছে না৷

আরও পড়ুন-পুলওয়ামা হামলা নিয়ে নাম না করে বিরোধীদের কটাক্ষ মোদির

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...