Saturday, April 4, 2026

ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে রাজ্যপালের উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ প্রদীপের

Date:

Share post:

আজ, ৩১ অক্টোবর। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধীর প্রয়াণ দিবস। ১৯৮৪ সালে আজকের দিনে রাজধানী দিল্লিতে আততায়ীদের গুলি ঝাঁঝরা করে দিয়েছিল দেশের সর্বকালের অন্যতম সেরা প্রধানমন্ত্রীকে। শহিদ হয়েছিলেন ইন্দিরা গান্ধী।

প্রতি বছরের মতো ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে গোটা দেশের মতোই কলকাতাতেও তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতারা। এদিন সকালে বিড়লা তারামণ্ডল সংলগ্ন ইন্দিরা উদ্যানে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তিতে মাল্যদান করেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ। ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা দেবপ্রসাদ রায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, সুমন রায় চৌধুরী প্রমুখ।

প্রতিবছর এই দিনটি কংগ্রেসের তরফ থেকে শ্রদ্ধায়-সম্মানে পালন করা হয়। কিন্তু এবছর করোনা আবহে এক অন্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এবার সেখানে যাঁরা উপস্থিত ছিলেন সবাই নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখেন। এবং মাস্ক পড়েন।

এদিনের কর্মসূচি থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কৃষি আইন ও শ্রম আইনের তীব্র বিরোধিতা করে কংগ্রেস নেতৃত্ব।

মাল্যদানের পর প্রদীপ ভট্টাচার্য রাজ্যপাল জগদীপ ধনকড়কে একহাত নেন। রাজ্যপালের একমাসব্যাপী উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ বলেন, “উত্তরবঙ্গ সফরে একমাস কেন, তার জায়গায় দীর্ঘদিন থাকতে পারেন রাজ্যপাল। কিন্তু কোনও পলিটিক্যাল ইস্যু যেন তিনি সেখানে গিয়ে ক্রিয়েট না করেন।”

আরও পড়ুন-বর্গি! দিলীপের আপ্তসহায়কের পোস্ট শেষে ডিলিট করতে হল

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...