Wednesday, June 24, 2026

প্রথম দফাতেই করোনা-টিকা পেতে ২৫ হাজার নাম জমা পড়েছে স্বাস্থ্যভবনে

Date:

Share post:

রাজ্যে করোনা-টিকা কবে মিলবে , তা এখনও অনিশ্চিত ৷ কিন্তু প্রথম দফাতেই এই টিকা পেতে শনিবার পর্যন্ত স্বাস্থ‌্যভবনে ২৫ হাজারের বেশি নাম জমা পড়েছে।

কেন্দ্র অগ্রাধিকারের ভিত্তিতে করোনা- ভ‌্যাকসিন কারা পাবেন, সেই নামের তালিকা তৈরি করতে রাজ‌্যগুলিকে বলেছে। কেন্দ্র জানিয়েছে, প্রথম দফায় চিকিৎসক ও স্বাস্থ‌্যকর্মীরা এই টিকা পাবেন। কেন্দ্র এ কথা বললেও রাজ‌্য সরকার পুলিশ, প্রশাসনিক কর্মী, প্রথম সারির করোনা- যোদ্ধাদের নামও প্রথম দফার টিকা প্রাপকদের তালিকায় রাখতে চাইছে।

জানা গিয়েছে, কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে প্রায় ৪ হাজার নাম করোনা- ভ্যাকসিনের জন্য জমা পড়েছে৷ NRS হাসপাতাল থেকে সব মিলিয়ে প্রায় সাড়ে ৫ হাজার নাম স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে। SSKM হাসপাতাল প্রায় ৭ হাজার নাম পাঠিয়েছে। RG KAR পাঠিয়েছে প্রায় ৪ হাজার নাম৷ MR BANGUR থেকে ৭০০ ও বেলেঘাটা ID থেকে ৭৫০ জনের নাম জমা পড়েছে স্বাস্থ্য ভবনে৷

আরও পড়ুন:বিহারে ফের ‘ডবল ইঞ্জিন সরকার’, ছাপরায় বার্তা মোদির

সূত্রের খবর, অগ্রাধিকারের ভিত্তিতে করোনা-টিকা কারা আগে পাবেন, সেই নামের তালিকা স্বাস্থ‌্য ভবনে জমা করার কাজ শুরু করে দিয়েছে সরকারি হাসপাতাল ও মেডিক‌্যাল কলেজগুলি। করোনা-টিকা পাওয়ার এই তালিকা জমা দিয়েছে প্রধানত সরকারি হাসপাতাল ও মেডিক‌্যাল কলেজগুলি। এই তালিকায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ‌্যকর্মী ছাড়াও নাম রয়েছে ডাক্তারি-ছাত্র, হাসপাতালে ডিউটি করা পুলিশ ও নিরাপত্তা কর্মীদেরও। স্বাস্থ‌্যভবন সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যের বাকি সরকারি ও বেসরকারি হাসপাতালের নামের তালিকা জমা পড়ে যাবে৷ গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বাস্থ্য মিশন ও রাজ্য স্বাস্থ্য দফতর রাজ্যের সব ক’টি সরকারি-বেসরকারি হাসপাতাল এবং পুরসভার কাছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নাম পাঠাতে বলেছে৷ কলকাতা পুরসভাও শহরের প্রথম সারির করোনা- যোদ্ধাদের নামের তালিকা তৈরি করছে৷ আগামী সপ্তাহেই সেই তালিকা স্বাস্থ‌্যভবনে পাঠিয়ে দেবে৷ পাশাপাশি, কলকাতা পুলিশের যেসব কর্মী হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে আছেন, তাঁদের নামও টিকাপ্রাপকদের তালিকায় রাখা হয়েছে৷ হাসপাতালের ল্যাব- টেকনিশিয়ানদের নামও এই তালিকার আছে৷ প্রসঙ্গত, চিকিৎসক বা নার্সদের নাম করোনা- টিকা প্রাপকদের তালিকায় রাখা হলেও তাঁদের পরিবারের সদস্যদের নাম নথিভুক্ত করা হচ্ছে না।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...