Wednesday, June 24, 2026

করোনা চিকিৎসায় দিশা দেখাচ্ছে অ্যান্টিবডি থেরাপি

Date:

Share post:

বিশ্বজুড়ে বেড়েই চলেছে ভাইরাসের সংক্রমণ। এই অবস্থায় পৃথিবীর বহু দেশ ভাইরাস মোকাবিলায় অ্যান্টিবডি থেরাপির দিকে ঝুঁকছে। ভারত ছাড়াও জার্মানি, ব্রিটেন, ইজরায়েলের মতো দেশ অ্যান্টিবডি নিয়ে ইতিমধ্যে গবেষণা ও ট্রায়াল শুরু করে দিয়েছে। মার্কিন বিজ্ঞানীদের দাবি, গবেষণায় মনোক্লোনাল অ্যান্টিবডির খোঁজ মিলেছে। যা ভাইরাল স্ট্রেনকে নিষ্ক্রিয় করে দিতে পারে।

মনোক্লোনাল এই অ্যান্টিবডির নাম LY-CoV55। আমেরিকার সিনাই মেডিক্যাল কলেজের গবেষকরা কোভিড মুক্ত এক রোগীর রক্ত থেকে এই অ্যান্টিবডির খোঁজ পেয়েছেন। কী এই মনোক্লোনাল অ্যান্টিবডি? গবেষকরা জানাচ্ছেন, মানুষের দেহকোষে কোন ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে পড়লে শরীর নিজেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। জন্মগতভাবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তাকে ইননেট ইমিউনিটি বলে। নিউট্রোফিল, ম্যাক্রোফাজ, মনোসাইট এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। রক্তের বিনিময়ে বি লিম্ফোসাইট কোষ ও টি লিম্ফোসাইট কোষ এই ইমিউনিটি গড়ে তোলে।

সিনাই মেডিক্যাল কলেজের গবেষক ড. পিটার চেনের কথায়, “এই ধরনের অ্যান্টিবডি ভাইরাসের স্পাইক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়। এইভাবে ভাইরাস এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। স্পাইক প্রোটিন মানুষের দেহ কোষের ব্রেস্টের প্রোটিনের সঙ্গে যুক্ত হয় প্রতিলিপি তৈরি করতে পারে। অ্যান্টিবডি বাইরে থেকে ইনজেক্ট করলে ভাইরাল প্রোটিন খুঁজে নিতে পারে।” গবেষকদের দাবি, নির্দিষ্ট পরিমাণ অ্যান্টিবডির ডোজ মানুষের শরীরে প্রবেশ করিয়ে সুফল পাওয়া গিয়েছে। আমেরিকায় ৩০০ কোভিড রোগীর শরীরে অ্যান্টিবডি থেরাপি শুরু হয়েছে। গবেষকদের দাবি, এই পদ্ধতিতে রোগীর মৃত্যুর ঝুঁকি কমেছে।

আরও পড়ুন:লাফিয়ে বাড়ছে সংক্রমণ, ফ্রান্স-জার্মানি-লন্ডনের ধাঁচে ভারতও কি লকডাউনের পথে?

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...