Sunday, May 24, 2026

সঙ্কটমুক্ত নন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য রক্তদানের আহ্বান আর্টিস্ট ফোরামের

Date:

Share post:

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সঙ্কটমুক্ত নন। ডাক্তারদের ভাবাচ্ছে তাঁর শরীরে হিমোগ্লোবিন ও প্লেটলেটের ঘাটতি। অভিনেতার রক্তের চাহিদার কথা মাথায় রেখে রক্তদানের আহ্বান জানিয়েছে রাজ্যের মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। ফোরামের পক্ষ থেকে তাঁর সদস্যদের বলা হয়েছে, ‘আপনারা জানেন, আমাদের সভাপতি তথা কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ। তাঁর জীবনদায়ী চিকিত্‍‌সা চলছে। কিছু সময় অন্তর অন্তরই তাঁর প্লেটলেট/ব্লাড ট্রান্সফিউশন করতে হচ্ছে। আপনি যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হন এবং রক্তদানে ইচ্ছুক হন (শুধুমাত্র A+ রক্তদাতা), তাহলে অনুগ্রহ করে অবিলম্বে ফোরামের অফিসে ৭০৪৪০৬১৯০১/৭০৪৪০৬৪৯০১ এই নম্বরে যোগাযোগ করুন।’

শনিবার তৃতীয় ডায়ালিসিসের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তার আর প্রয়োজন পড়েনি। পরিস্থিতির নতুন করে অবনতি হয়নি। শুক্রবার রাতেই সৌমিত্রর সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যেরা। বর্ষীয়ান অভিনেতার স্নায়বিক সমস্যা থাকলেও, গত দু’দিন ধরে চোখ খোলার চেষ্টা করছেন তিনি। চিকিৎসকদের ডাকে সাড়াও দিচ্ছেন। মিন্টো পার্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে তিনি ভাল আছেন অভিনেতা। কিডনির সমস্যার কারণে দু’দফায় ডায়ালিসিস হয়েছে। তৃতীয় ডায়ালিসিসের প্রয়োজন রয়েছে কি না, তা জানতে এ দিন তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা করা হয়। দেখা যায় কিডনির সমস্যা নিয়ন্ত্রিত। ফলে বাতিল করা হর ডায়ালিসিসের পরিকল্পানা। চিকিৎসকেরা এ বিষয়ে কিছুটা স্বস্তিতে থাকলেও, কোভিড এনকেফ্যালোপ্যাথি নিয়ে চিন্তিত। আন্তর্জাতিক স্নায়ুরোগ বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। আপাতত সৌমিত্র ভেন্টিলেশনেই রয়েছেন। তবে তিনি সঙ্কটমুক্ত নন বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।

টানা ২২ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। প্রতি মুহূর্তেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি মনিটার করছেন চিকিৎসকেরা। তার সুস্থ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই কো-মর্বিডিটি এবং বয়স। তার শারীরিক অবস্থার এই খবরে সকলের তার সুস্থতার কামনা করছেন।

আরও পড়ুন-সাতপাকে বাঁধা পড়লেন কাজল-গৌতম, পোস্ট করলেন হলদি ও মেহেন্দির ছবি

Related articles

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...