Friday, June 26, 2026

খোলা আকাশের নিচে আস্ত থিয়েটার, কলেজ পড়ুয়াদের উদ্যোগে ফিল্ম ফেস্টিভ্যাল!

Date:

Share post:

মহামারি আবহের জন্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে গেলেও, পিছিয়ে নেই সিনেপ্রেমী একদল পড়ুয়া। কোরোনা আবহে দীর্ঘদিন বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় । এই পরিস্থিতিতে বাড়িতে বসেই ছোট্টো ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করল বহরমপুরের কয়েকজন কলেজ পড়ুয়া। নাম “ছোট্টো ফিল্ম ফেস্টিভ্যাল”। প্রজেক্টার ভাড়া করে বাড়ির ছাদে খোলা আকাশের নিচে তৈরি আস্ত থিয়েটার। তিন দিনের এই ফেস্টিভেল শুরু হয়েছে শনিবার থেকে। চলবে সোমবার পর্যন্ত।

আরও পড়ুন : মাতৃত্বকালীন অবসর কাটিয়ে এবার কি নতুন ভূমিকায় শুভশ্রী?

কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আয়োজন করা হয় ফেস্টিভ্যাল। ব্যবস্থা আছে স্যানিটাইজ়ারের। সামাজিক দূরত্ব বিধি মেনে একসঙ্গে ১৫ জনকে সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

ফেস্টিভেলের উদ্যোক্তা দেবনীল সরকার বলেন, “আমরা যারা সিনেমা দেখতে ভালোবাসি তারা গত নয় মাস হলে যেতে পারিনি । তাই আমাদের পছন্দের সিনেমা বড় স্ক্রিনে দেখতে চেয়েছি । মূলত এই চিন্তা থেকেই উদ্যোগ । আমার মনে হয় সিনেমা দেখার জন্য বড় স্ক্রিনের বিকল্প হয় না ।”

আরও পড়ুন : সাতপাকে বাঁধা পড়লেন কাজল-গৌতম, পোস্ট করলেন হলদি ও মেহেন্দির ছবি

উদ্যোক্তারা প্রত্যকেই কলকাতা, যাদবপুর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা, চলচ্চিত্র বিভাগের ছাত্র। তিনদিনের এই ফিল্ম ফেস্টিভেলের আজ দ্বিতীয় দিন। শনিবার প্রথমদিন জার্মান চলচ্চিত্র পরিচালক মাইকেল হ্যানেকির তৈরি ছবি “দ্যা হোয়াইট রিবন” দেখানো হয়। রবিবার দেখানো হয় এলেম ক্লিমভ পরিচালিত ছবি “কাম অ্যান্ড সি মি”। এদিনই দেখানো হয় ঋত্বিক ঘটকের তৈরি ছবি “বাড়ি থেকে পালিয়ে”। স্যোশাল মিডিয়াকে কাজে লাগিয়েছে এই উদ্যোগকে সফল করার চেষ্টা করেছেন পড়ুয়ারা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...