Wednesday, March 25, 2026

করোনা’র ‘সেকেন্ড ওয়েভ’ ভয়াবহ, ফের এক মাসের লকডাউন ইংল্যান্ডে

Date:

Share post:

করোনা’র ‘সেকেন্ড ওয়েভ’ তছনছ করে দিচ্ছে গোটা দেশ৷ বাধ্য হয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে নতুন করে লকডাউনের ঘোষণা করলেন৷ বিজ্ঞানীরা ভয়াবহ দিনের পূর্বাভাস দেওয়ার পরেই জনসন কড়া লকডাউনের কঠিনতম সিদ্ধান্ত নেন৷

করোনা-আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পেরিয়ে যাওয়ার পরই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে ওই দেশ৷ এই মুহূর্তে ইংল্যান্ডের এই তাণ্ডবকে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷

এই মুহূর্তে প্রতিদিন ইংল্যান্ডে প্রায় ২০ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন৷ ওদিকে, গোটা ইউরোপের মধ্যে এই ব্রিটেনেই করোনার বলি সবথেকে বেশি৷ বিশেষজ্ঞরা প্রশাসনকে সতর্ক করে বলেছেন, এখনই লকডাউনের কথা ভাবা না হলে মৃতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে৷ বরিস জনসন জানিয়েছেন, ইংল্যান্ডে লকডাউন শুরু হয়েছে, আপাতত চলবে ডিসেম্বরের ২ তারিখ পর্যন্ত ৷ বলা হয়েছে, একেবারেই বিশেষ কারণ ছাড়া কোনওভাবেই কাউকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হবে না৷ বিশেষ ছাড় দেওয়া হতে পারে, পড়াশুনো, কাজ, ব্যায়াম, নিত্য প্রয়োজনীয় জিনিস ও ওষুধপত্র কেনার জন্য৷ পাশাপাশি দুর্বল, অসুস্থদের সেবার জন্যেও ছাড় দেওয়া হবে৷

প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ‘‘এখন লকডাউনের ঘোষণা ছাড়া বিকল্প কিছুই নেই৷’’
প্রধানমন্ত্রী বলেছেন, আপতকালীন মজুরি ভর্তুকি স্কিম চালু করা হবে,যাতে ইংল্যান্ডের যে সব কর্মচারী কাজ করতে পারবেন না তারাও যাতে অর্থ পান৷ তাদের মাইনের ৮০ শতাংশ তাঁদের হাতে তুলে দেওয়া হবে৷ অত্যাবশকীয় পণ্য, স্কুল, বিশ্ববিদ্যালয় খোলা থাকবে৷ জনসন জানিয়েছেন পাব ও রেস্তোঁরা বন্ধ থাকবে৷ তবে টেক অ্যাওয়ে পরিষেবা খোলা থাকবে৷ অত্যাবশকীয় নয় এরকম সমস্ত দোকান বন্ধ থাকবে৷

আরও পড়ুন:করোনা চিকিৎসায় দিশা দেখাচ্ছে অ্যান্টিবডি থেরাপি

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...