Wednesday, March 18, 2026

আইএসএলের কলকাতা ডার্বির প্রোমোতে সৌরভের ভূমিকায় ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকরা

Date:

Share post:

আইএসএলের কলকাতা ডার্বি নিয়ে প্রোমোতে সৌরভের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ সবুজ মেরুন সমর্থকরা ।

আরও পড়ুন- হাথরসে নির্যাতিতার পরিবারের নিরাপত্তায় ১০০ সিআরপিএফ জওয়ান
তাদের এই ক্ষোভে কারণটি প্রকাশ্যে এসেছে ।
শনিবার আইএসএলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলিতে কলকাতা ডার্বি নিয়ে একটি প্রোমো ভিডিও শ্যুট হয়। সেই ভিডিওয়ে একটি পরিবারের বাবা-ছেলের কাহিনী দেখানো হয়। বাবা মোহনবাগানের সমর্থক, এদিকে ছেলে এটিকের বড় ভক্ত। এরপর দেখা যায় , বাপ-ছেলে নিজেদের প্রিয় দলের জার্সি ওয়াশিং মেশিনে দিল এবং দুজনেই এটিকে-মোহনবাগানের জার্সি পড়ে পাড়া জুড়ে হুঙ্কার দিল নিজেদের জয়ের। এরপর উল্টোদিকের বাড়ি থেকে রণহুঙ্কার ছাড়ল ইস্টবেঙ্গল সমর্থক বাবা-ছেলে। সবশেষে এটিকে-মোহনবাগানের সহ মালিক সৌরভ গঙ্গোপাধ্যায় এসে স্লোগান দিলেন লেটস ফুটবল।

আরও পড়ুন- পুজোর মরশুমে ভিড় দিঘা-মন্দারমণিতে, বাড়ছে কোভিড সংক্রমনের ঝুঁকি
আর এই নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত । ভারতীয় ফুটবলের অন্যতম বড় ঘটনাকে কিনা একটি ওয়াশিং মেশিনের মাধ্যমে দেখানো হল! এই নিয়ে চুড়ান্ত ক্ষিপ্ত এটিকে-মোহনবাগান সমর্থকরা।

মোহনবাগান সমর্থকদের বক্তব্য, শতাব্দীপ্রাচীন ক্লাবকে একেই নানাভাবে তুচ্ছ করে চলেছে এটিকের কর্তারা, এবার স্বয়ং আইএসএল কিনা তাদের মাতৃসম ক্লাবকে এভাবে ওয়াশিং মেশিনের মাধ্যমে দেখালো, আর সেই ভিডিওটি সমর্থন করছেন খোদ ক্লাবের সহ মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়! এই ভিডিও দেখে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে হাসির খোরাক হয়ে উঠেছেন মোহনবাগান সমর্থকরা ।

spot_img

Related articles

দিল্লি অগ্নিকাণ্ডে মৃত ৯: আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর, তদন্তের নির্দেশ রেখার 

দিল্লির পালাম মেট্রো স্টেশন সংলগ্ন এক বহুতলে বিধ্বংসী (Delhi Fire Tragedy) অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ শিশুসহ...

বাংলায় বিজেপি মূষিকের থেকেও ছোট হয়ে যাবে: দাবি কংগ্রেস সাংসদ অভিষেক মনু সাংভির

শাসক থেকে বিরোধী একাধিক দল বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস সব আসনে...

বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবেও! একগুচ্ছ নয়া নিয়ম আনছে ফিফা

ঢাকে কাঠি পড়ে গিয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। আগামী কয়েক মাস পরই ফুটবলের মহা যুদ্ধ। এবার অংশগ্রহণকারী...

অসমে আরও বিপদে কংগ্রেস: ভোটের ২০ দিন আগে দলত্যাগ সাংসদের! যোগ বিজেপিতে

দলবদলের রাজনীতিতে অসমে বিজেপির সঙ্গে টক্কর দিতে ব্যর্থতার মুখে কংগ্রেস। দল বদল করে যোগদান তো দূরের কথা, এবার...