Tuesday, June 23, 2026

হাথরসে নির্যাতিতার পরিবারের নিরাপত্তায় ১০০ সিআরপিএফ জওয়ান

Date:

Share post:

নির্যাতিতার পরিবারের উপর যাতে কোনওরকম দুষ্কৃতী হামলার ঘটনা না ঘটে তার জন্য বড় পদক্ষেপ নিল সরকার। হাথরস কাণ্ডে নির্যাতিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হলো সিআরপিএফ জওয়ানদের। অবশ্য আদালতের তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল নির্যাতিতার পরিবারের নিরাপত্তার দায়িত্ব যেন সিআরপিএফদের হাতে দেওয়া হয়। সেই নির্দেশ মেনে এবার পদক্ষেপ নিল সরকার।

জানা গিয়েছে, এদিন সিআরপিএফের ২৩৯ বি ব্যাটেলিয়নের জওয়ানরা নির্যাতিতার গ্রামে গিয়েছিলেন। সেখানে ১০০ জন জওয়ানকে নির্যাতিতার পরিবারের লোকজনদের নিরাপত্তার দায়িত্বে রাখা হবে বলে জানা গিয়েছে। এছাড়া বেশ কিছু পুলিশকর্মীও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। এদিন নির্যাতিতার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সিআরপিএফ আধিকারিকরা। পাশাপাশি পরিবারের মহিলা সদস্যদের জন্য থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাখা হচ্ছে মহিলা পুলিশ কর্মীদেরও।

জানা গিয়েছে, এদিন নির্যাতিতার গ্রাম ও বাড়ির সমস্ত দিক খুঁটিয়ে পরীক্ষা করেন জওয়ানরা। উপস্থিত ছিলেন সিআরপিএফের মহিলা উইংয়ের সদস্যরাও। বর্তমানে সিআরপিএফের মহিলা উইংয়ের ২৫ জন কর্মীকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে। প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। পাশাপাশি রামপুর ব্যাটেলিয়ান থেকে রবিবারই জওয়ানরা নির্যাতিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়ে নেবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা থাকবে।

আরও পড়ুন: মোদির গুণ গেয়ে উত্তরবঙ্গে একমাসের সফরে রাজ্যপাল, বিরোধীদের মতে রাজনীতি

অন্যদিকে, আদালতের তরফে আগেই জানানো হয়েছিল হাথরস কাণ্ডের তদন্তের গতি প্রকৃতির উপর নজর রাখবেন খোদ বিচারপতি। সেইমতো সিবিআইকে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...