Friday, April 3, 2026

‘স্বভাব যায় না মরলে’, পদ্মে নয়, হাত চিহ্নেই ভোট চাইলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Date:

Share post:

কংগ্রেস ছেড়েছেন তাও বেশ কয়েকমাস৷ কিন্তু ওই যে কথায় আছে, ‘স্বভাব যায় না মরলে’৷ এতদিনকার অভ্যাসটাই তাঁর স্বভাবজাত হয়ে গিয়েছে৷

বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশ উপনির্বাচনের প্রচারে গিয়ে দলের প্রার্থী ইমারতি দেবীর জন্য ভোট চাইতে গিয়ে জনসভায় বলেই ফেললেন, হাত চিহ্নে ভোট দিতে।

আর যায় কোথায় ! যেন অপেক্ষায় ছিলো কংগ্রেস৷ সঙ্গে সঙ্গে সেই ভিডিও পোস্ট হলো, মুহুর্তেই ভাইরাল৷ কংগ্রেসের ওই পোস্টে ভোটের মুখে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির।

সিন্ধিয়ার এই ভিডিওকে হাতিয়ার করে বিজেপিকে ট্রোলও করেছে কংগ্রেস ৷ কংগ্রেসের বক্তব্য, ‘আর চিন্তার কিছু নেই, উপনির্বাচনে আমরাই জিতছি’।

চলতি বছরের মার্চে সিন্ধিয়া এবং ২২ জন কংগ্রেস বিধায়ক দলত্যাগ করেন৷ ফলে মধ্যপ্রদেশে কমল নাথের সরকার পড়ে যায়। ক্ষমতায় ফেরেন বিজেপির শিবরাজ সিং চৌহান। ওই শূন্য আসনগুলিতেই উপনির্বাচন হচ্ছে। চলছে প্রচার৷ তার মাঝেই এই ভাইরাল ভিডিও জমিয়ে দিয়েছে প্রচার৷ ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী ইমারতি দেবীর জন্য প্রচারে গিয়ে বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলছেন, “৩ নভেম্বর খুব জোরে হাত চিহ্নের বোতাম টিপুন আর কংগ্রেসকে….(তৎক্ষণাৎ শুধরে নিয়ে) পদ্মচিহ্নে ভোট দিয়ে বিজেপিকে জেতান।”
পরমুহুর্ত থেকেই বিজেপি নেতাকে কটাক্ষ করে কংগ্রেসের টুইট, “সিন্ধিয়াজি, মধ্যপ্রদেশের মানুষ আপনাকে আশ্বস্ত করছে ৩ তারিখ হাত চিহ্নই সবাই টিপবেন।

এদিকে আবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ইমারতি দেবীকে রবিবার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন।

আরও পড়ুন- নদিয়ায় তৃণমূলের মূল কমিটি থেকে বাদ শঙ্কর সিং

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...