Thursday, April 2, 2026

পুজোর মরশুমে ভিড় দিঘা-মন্দারমণিতে, বাড়ছে কোভিড সংক্রমনের ঝুঁকি

Date:

Share post:

ভোজনরসিক হওয়ার পাশাপাশি, বাঙালির আরও এক নাম আছে। ভ্রমণপিপাসু। পুজো এলেই পাহাড়, জঙ্গল কিংবা সমুদ্রের ঠিকানায় দূর দূরান্তে পাড়ি দেওয়াই বরাবর বাঙালির দস্তুর। সেই পিপাসা এমনই, যে হাজার সতর্কতা, করোনা বিধি – কোনওটাই ঘরে বেঁধে রাখতে পারেনি তাঁদের। পুজোর রেশ কাটেনি এখনও আম বাঙালির। তাই রোজই কাতারে কাতারে মানুষের ভিড় জমছে সমুদ্র সৈকত দিঘাতে।

আরও পড়ুন : ৫৮ বছরের মধ্যে ‘শীতলতম অক্টোবর’, নিম্নমুখী তাপমাত্রায় করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কা

তবে এই এত মানুষের সমাগমে পর্যটন ব্যবসা কিছুটা হলেও, ঘুরে দাঁড়িয়েছে। দিঘার পর্যটন ব্যবসা সাম্প্রতিক দীর্ঘ কয়েক মাসের লকডাউনে বিপর্যস্ত হয়ে পড়েছিল। বর্তমানে দিঘা সহ আশেপাশের এলাকার সমস্ত হোটেল ও লজ গুলি পর্যটকে পরিপূর্ণ। পর্যটক আসছে, বাড়ছে ব্যবসা! এই অবস্থা হাসি ফুটছে দিঘা এলাকার পর্যটন ব্যবসায়ীদের মুখে।

দিঘা হোটেল মালিক সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, ” দীর্ঘ লকডাউনের পর পুজোর ছুটিতে পর্যটকরা দিঘায় বেড়াতে আসছেন। তবে অন্যান্য বছর পুজোর সময় যেভাবে পর্যটকের আগমন ঘটে দিঘাতে সেই পরিমান পর্যটক নেই চলতি বছরে। ” যারা আসছেন তাঁরা সকলেই নিজস্ব গাড়ি ভাড়া করে আসছেন। এখনও রেল পরিষেবা স্বাভাবিক হয়নি। পরিষেবা স্বাভাবিক হলে, আরও পর্যটকদের ভিড় জমবে। আশা হোটেল মালিকদের।

আরও পড়ুন : কোভিড রিপোর্ট নেগেটিভ, তিনদিন পর মৃত্যু রাজ্যের আইন সচিবের

প্রসঙ্গত, পুজোর মরশুমের কয়েক সপ্তাহ আগে থেকেই হাউসফুল ছিল দিঘা, মন্দারমনি সহ অন্যান্য সমুদ্র সৈকতগুলি। পুজোর সময় সেই ভিড় বেড়েছে আরও কয়েক গুণ বেশি। এই অতিরিক্ত ভিড় ভয়ঙ্কর ভাবে ঝুঁকি বাড়াচ্ছে কোভিড সংক্রমনের। স্বাস্থ্যবিধি ও সামাজিক বিধি শিকেয় তুলে এক শ্রেণীর পর্যটক মেতে উঠেছেন সৈকত উপভোগে। যা এখন দিঘার মূল আশঙ্কার বিষয়।

Related articles

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...