Saturday, June 20, 2026

৫৮ বছরের মধ্যে ‘শীতলতম অক্টোবর’, নিম্নমুখী তাপমাত্রায় করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কা

Date:

Share post:

অক্টোবর পরার সঙ্গে সঙ্গে মোটামুটি গোটা দেশেই একটা ঠাণ্ডা আমেজ শুরু হয়ে যায়। তবে শীত আসতে আসতে সেই কালীপুজো–দিওয়ালির পরই। সাধারণত কলকাতা, দিল্লি, মুম্বইয়ের মত শহরে অক্টোবরে স্বাভাবিক নুন্যতম তাপমাত্রা থাকে ১৯.‌১ ডিগ্রি সেলসিয়াস। সেখানে বৃহস্পতিবার দেশের রাজধানীর তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। আইএমডির আঞ্চলিক আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন যে সফদরগঞ্জ আইএমডির পর্যবেক্ষণে প্রমাণিত যে ২০২০ সালের অক্টোবর মাস সবচেয়ে শীতলতম।

আরও পড়ুন : অক্টোবর শেষ, এখনই জাঁকিয়ে শীত নয় বঙ্গে, জানালো হাওয়া অফিস

যদিও অক্টোবরে এর চেয়েও নিচে নেমেছে দিল্লির তাপমাত্রা। তা সাত দশকেরও বেশি সময় আগে। উল্লেখ্য, সফদরগঞ্জের আইএমডি পর্যবেক্ষণ করে জানিয়েছে যে ১৯৬২ সালের পর এই প্রথম এ বছরের অক্টোবরে রেকর্ড ঠাণ্ডা পড়ল রাজধানীতে। মৌসম ভবন থেকে প্রাপ্ত পরিসংখ্যান বলছে, ১৯৩৭ সালের অক্টোবরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তারপর আর এতটা কমেনি কখনওই।

শেষ বার ১৯৯৪ সালের ৩১ অক্টোবর দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াসে৷ সাধারণত, বছরের এই সময় দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির আশেপাশে থাকা উচিত বলে জানাচ্ছে আবহাওয়া দফতর৷ সেখানে এ বছরের গড় নুন্যতম তাপমাত্রা হল ১৭.‌২ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৪ সালের পর ২০২০তে ফের পারদের এই অবনমন।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দিল্লির আকাশ একেবারেই পরিষ্কার৷ মেঘের কোনও আচ্ছাদন নেই৷ আকাশে মেঘের আচ্ছাদন বা ক্লাউড কভারের অভাবেই সর্বনিম্ন তাপমাত্রার পতন হতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন। তবে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে কুয়াশার দাপট। জানিয়েছে মৌসম ভবন।

আরও পড়ুন : করোনার সুপার স্প্রেডার শিশুরা, স্কুল খোলার ভাবনার মাঝেই আশঙ্কা ICMR-এর

আবহবিদরা জানাচ্ছেন, এমন আবহাওয়া বজায় থাকলে আগামী ১ নভেম্বর দিল্লির তাপমাত্রা পারদ দাঁড়াবে ১১ ডিগ্রি সেলসিয়াস। তার কয়েকদিনের মধ্যে দশের নিচে নেমে যাবে, অর্থাৎ রাজধানীতে জাঁকিয়ে বসবে শীত। তবে তাপমাত্রা নিম্নমুখী হলে করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন অনেকেই।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...