Tuesday, June 23, 2026

রহস্য-আগুনে পুড়ে মৃত্যু জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর

Date:

Share post:

রহস্যজনকভাবে আগুনে পুড়ে মৃত্যু হলো জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর। রবিবার সকালে কেষ্টপুরের বারোয়ারিতলার বাড়িতে আগুনে দগ্ধ হন জয়ন্ত রায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানানো হয়, তাঁর মৃত্যু হয়েছে।

কেষ্টপুরের বারোয়ারিতলার তিন তলার বাড়িতে রবিবার একাই ছিলেন জয়ন্ত। তাঁর স্ত্রী বাইরে ছিলেন। বাইরে থাকেন ছেলে। বাড়ির তিন তলার ঘরে তিনি শুয়ে ছিলেন। সকাল সাড়ে সাতটা নাগাদ হঠাৎই বাড়ির তিন তলা থেকে আগুন বেরতে থাকে। এলাকার মানুষ দমকলে খবর দেন। আসতে দেরি হলে এলাকার মানুষের ক্ষোভ বাড়ে। তবে গলি সঙ্কীর্ণ হওয়ায় দমকলের গাড়ি ঢুকতেও পারেনি। শেষে আগুন নিভিয়ে জয়ন্ত শাস্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরের প্রায় ৬০% পুড়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রশ্ন, কীভাবে আগুন লাগল বাড়িতে। পড়শিদের বক্তব্য, জয়ন্ত নেশা করতেন, ধূমপানও করতেন। সিগারেটের টুকরো থেকে ঘরে আগুন লাগতে পারে। আবার ঘরে কোনও শর্ট সার্কিট থেকেও এই ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্ত করছে।

পুজোর পরের প্রথম রবিবারের এই ঘটনায় মানুষ চমকে যান। কারণ, মিডিয়ার কল্যাণে জয়ন্ত ছিলেন পরিচিত মুখ। ফলে এলাকার মতো জ্যোতিষী মহলেও শোকের ছায়া।

আরও পড়ুন-হাথরসে নির্যাতিতার পরিবারের নিরাপত্তায় ১০০ সিআরপিএফ জওয়ান

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...