Friday, June 19, 2026

স্বাস্থ্যবিধি মেনে লক্ষ্মীপুজোর আয়োজন সামসেরগঞ্জে

Date:

Share post:

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। বাংলার বাইরেও তার ব্যাপ্তি। কিন্তু এই বাংলাতে এমনও জায়গা আছে যেখানে দুর্গাপুজো হয় না। উৎসব মানে সেখানে লক্ষ্মীপুজো।

মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কৃষ্ণনগরে দুর্গাপুজো হয় না। গ্রামের মানুষ উৎসব বলতে বোঝেন লক্ষ্মীপুজো। গ্রামের মানুষ আনন্দে মেতে উঠেন এই লক্ষ্মী পুজোর সময়। লক্ষ্মীপুজো উপলক্ষে গ্রামবাসীদের বাড়িতে আসেন আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব। এমনকী ভিন রাজ্যে যারা থাকেন, তাঁরাও লক্ষ্মীপুজোতে বাড়িতে ফেরেন। কিন্তু করোনা আবহে সেই পুজোতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শতবর্ষ প্রাচীন এই লক্ষ্মীপুজো। যাকে ঘিরে উন্মাদনার শেষ নেই। লক্ষ্মীপুজো উপলক্ষে মেলাও বসে। করোনা আবহে অবশ্য রয়েছে একাধিক বিধিনিষেধ। গ্রামের মানুষ, যারা সুত্রে বাইরে থাকেন তাঁদের উৎসবে যোগ দেওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে। সরকারের নির্দেশিকা মেনে মাস্ক ছাড়া কাউকে মণ্ডপে ঢুকতে দেওয়া হয়নি। রাখা হয়েছিল স্যানিটাইজার।

তবে করোনা আবহে মন খারাপ গ্রামবাসীদের। স্থানীয়দের বক্তব্য, “আমাদের কাছে উৎসব মানেই লক্ষ্মীপুজো। পুজোর সময় মেলা বসে। এবছর করোনার জন্য মেলা হচ্ছে না। আমরাও সব নিয়ম মেনে নিয়েছি। শারীরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে এই উৎসবে শামিল হয়েছি।

আরও পড়ুন:নতুন প্রজন্মের হাত ধরে আজও চিরন্তন উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজো

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...