Thursday, May 14, 2026

অতিমারিতে চাকরি খুইয়ে অক্টোবরে বাংলাদেশ ফিরেছেন ৮০ হাজার প্রবাসীকর্মী

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: অতিমারির কঠিন সময়ে চাকরি হারিয়ে বিদেশ থেকে কর্মী ফেরত আসার ঢল থামছে না বাংলাদেশ। প্রতি মাসেই ফেরত কর্মীর সংখ্যা বাড়ছে। অক্টোবর মাসে চাকরি খুঁইয়ে বিদেশ থেকে বাংলাদেশ ফেরত এসেছেন ৮০ হাজার ৭৮২ জন। গত সেপ্টেম্বর মাসে ফেরত এসেছিলেন ৭০ হাজার ৫৯৬ জন। গত ১ এপ্রিল থেকে সাত মাসে বাংলাদেশে ফিরে এসেছেন ২ লাখ ৪৫ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৮২৭ জন নারী কর্মী।

প্রবাসীকল্যাণ ডেস্ক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পৃথিবীর বিভিন্ন দেশে থাকা বাংলাদেশী প্রবাসী কর্মীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক কর্মী ফেরত এসেছেন সৌদি আরব থেকে। ১ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যের এ দেশ থেকে ফেরত এসেছেন ৬৮ হাজার ৬৪৭ জন। তাদের মধ্যে প্রায় ২০ হাজার কর্মী ফিরেছেন অক্টোবর মাসে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে সাত মাসে ফেরত এসেছেন ৬৪ হাজার ২৮ জন। এ দেশ থেকেও অক্টোবরে ২০ হাজার কর্মী ফেরত এসেছেন। রবিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম স্বাক্ষরিত প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ফেরত কর্মীদের অর্ধেক ফিরেছেন এই দুই দেশ থেকে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২ লাখ ১০ হাজার ৯১ জন কর্মী ফিরেছেন পাসপোর্ট নিয়ে। তাদের বড় অংশ ফেরত এসেছেন চাকরি না থাকায়। আবার কাজে ফিরে যাবেন এমন কর্মীর সংখ্যা নগণ্য। বাকি ৩৫ হাজার ৬৯৯ জন ফিরেছেন আউট পাস নিয়ে। তারা বিদেশে চাকরি করতে গিয়ে ভিসার মেয়াদ শেষে অবৈধ কর্মী হয়ে গিয়েছিলেন। আউট পাসধারীদের কয়েক’শ জন ফিরেছেন জেলবন্দি থাকার পর।

সৌদি ফেরতদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি না থাকায় দেশে ফিরে এসেছেন সংখ্যক মানুষ। আমিরাত ফেরত কর্মীদের বিষয়ে বলা হয়েছে, করোনার কারণে কাজ না থাকায় নিয়োগকারী কোম্পানি কর্মীদের ফেরত পাঠাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনঃনিয়োগের আশ্বাস দিয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার থেকে গত মাসে দেশে ফেরত এসেছেন ২৫ হাজার কর্মী।

আরও পড়ুন:কেন্দ্রের সুপারিশ মেনে অসম, অন্ধ্রপ্রদেশ সহ ৩ রাজ্যে খুলল স্কুল

গত মাসে মালয়েশিয়া থেকে ফেরত এসেছেন চার হাজার তিনজন কর্মী। পূর্ব এশিয়ার এ দেশটি থেকে সব মিলিয়ে ১১ হাজার ৫৭১ জন ফেরত এসেছেন। তাদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কাজ হারানোর কারণে কর্মীরা চলে আসছেন। এর পাশাপাশি বিস্ফোরণে বিধ্বস্ত লেবানন থেকে অক্টোবর মাসে ফেরত এসেছেন ১ হাজার ৬৮ জন। বৈরুত বিস্ফোরণের পর এ দেশটি থেকে সব মিলিয়ে ৬ হাজার ৮৬৯ জন কর্মী ফেরত এসেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে চাকরি সঙ্কট চলছে। এ কারণে কর্মীরা ফিরে আসছেন।

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...