Saturday, April 4, 2026

Shuvendu update : এ পাশে ব্যানার, ও পাশে অখিল গিরি, কাঁথি জমজমাট

Date:

Share post:

এবার অখিল গিরির কাঁথিতে শুভেন্দুর হোর্ডিং। আর নিজের এলাকায় শুভেন্দুর দলবিহীন প্রচারে চটেছেন কাঁথির রামনগরের বিধায়ক। সোজা অভিযোগ করেছেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে।

সোমবার সকাল থেকেই কাঁথির বিভিন্ন জায়গায় শুভেন্দুর ছবি দেওয়া হোর্ডিং দেখতে পাওয়া যায়। হোর্ডিংয়ে লেখা, ‘দাদার সঙ্গে ছিলাম, আছি, থাকব।’ দুদিকে দুটি ছবি শুভেন্দুর। মাঝে অনেকটা জায়গা ফাঁকা। দেখা যাচ্ছে, পথ চলতি বহু মানুষ সেখান দিয়ে যাওয়ার পথে সেই হোর্ডিংয়ে সই করে যাচ্ছেন।

এই ছবি দেখে বেজায় চটেছেন অখিল গিরি। তাঁর প্রশ্ন, দলে থেকে আবার দাদা মানে কী? দলের একজনই নেত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এ জিনিস চলতে পারে না। আমি দলের উপর মহলে জানিয়েছি। এখন তারা যা করার করবে। অখিলের কথায় পরিষ্কার, তিনি নিশ্চিত নন, দলের শীর্ষ নেতৃত্ব আদৌ তাঁর কথায় নড়েচড়ে বসবেন কিনা।

একদিকে হোর্ডিং আর অন্য দিকে অখিল গিরির অস্বস্তি, সব মিলিয়ে শুভেন্দুকাণ্ডে জমজমাট কাঁথি।

আরও পড়ুন-Shuvendu Update: শুভেন্দুর বিষয়ে মুকুলকে দূরে রাখার সিদ্ধান্ত দিল্লি বিজেপির

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...