Sunday, April 5, 2026

ডিসেম্বরে খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়, স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত কালীপুজোর পর : শিক্ষামন্ত্রী

Date:

Share post:

রাজ্যে ডিসেম্বর মাসে খুলছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়। সোমবার এ কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে স্কুল কবে খুলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে কালীপুজোর পর জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

অতিমারি পরিস্থিতিতে মার্চ মাস থেকে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান। অনলাইনে ক্লাস হচ্ছে। কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে তা নিয়ে এখনই কোন চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি সরকার। নভেম্বর মাসেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়। করোনা আবহে তা নিয়ে সংশয় আছে। অন্যদিকে ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক কবে হবে তা নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। কালীপুজো মেকলে পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিক্ষামন্ত্রীও সেই একই কথাই বলেন।

প্রসঙ্গত, ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা মাত্র আড়াই মাস ক্লাস করতে পেরেছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখনও স্কুলে কোনও ক্লাসই করেনি। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বর মাস থেকে ক্লাস শুরু হবে। স্কুল কবে খোলা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কালীপুজোর পর।” তাঁর কথায়, “স্কুল খুললেই তো হবে না, ক্লাসও করাতে হবে। পড়ুয়াদের ভাগ করে স্কুলে আনা যায় কিনা তা বিবেচনা করা হবে।” সূত্রের খবর, কীভাবে স্কুলে ক্লাস হবে তা নিয়ে ইতিমধ্যে সরকারি স্তরে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়ে শিক্ষা দপ্তরের কাছে একগুচ্ছ সুপারিশ করেছে শিক্ষকদের সংগঠন স্টেট অফ হেড মাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস। মার্চ মাসে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নেওয়ার পক্ষে সওয়াল করেছে সংগঠন। একই সঙ্গে একদিন অন্তর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া যায় কি না তাও বিবেচনা করে দেখার আর্জি জানিয়েছে তারা। একইসঙ্গে মোট সিলেবাসের ৭০ শতাংশের ওপর পরীক্ষা নেওয়ার পক্ষে সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংগঠন।

আরও পড়ুন:কেন্দ্রের সুপারিশ মেনে অসম, অন্ধ্রপ্রদেশ সহ ৩ রাজ্যে খুলল স্কুল

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...