Tuesday, March 24, 2026

পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি সংরক্ষণ করছে কমিটিগুলি

Date:

Share post:

এ বছর একাধিক দুর্গাপুজো উদ্বোধনে গিয়ে ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সব পুজো কমিটি মুখ্যমন্ত্রীর আঁকা ছবি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে৷ আবার একাধিক কমিটির সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর আঁকা ছবিতেই হবে এবারের পুজোর স্মারক পত্রিকার প্রচ্ছদ।

গত ১৫ অক্টোবর ২১পল্লি দুর্গাপুজোর উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী সেখানেই ব্ল্যাকবোর্ডের উপর সাদা চক দিয়ে আঁকেন মাস্ক পরিহিত দেবীর মুখ। এই ছবিটি ল্যামিনেশন করে বড় ফ্রেমে বাঁধিয়ে রাখছে পুজো কমিটি৷ কর্মকর্তাদের বক্তব্য, “মুখ্যমন্ত্রীর আঁকা ছবিটি যত্ন করে রাখার পাশাপাশি আমাদের পুজোর স্মারক পত্রিকার প্রচ্ছদেও থাকবে ওই ছবি।” সমাজসেবীর পুজোর উদ্বোধন করেও মুখ্যমন্ত্রী একটি ছবি এঁকেছেন। ওই ছবিটিও বাঁধিয়ে ক্লাবঘরে রাখা হচ্ছে।

ত্রিধারা সম্মিলনীর দুর্গাপুজো উদ্বোধনের পর ছবি এঁকেছেন মুখ্যমন্ত্রী।ওই ছবিটিকে বাঁধিয়ে ক্লাবঘরে রাখা হচ্ছে। তাছাড়া স্যুভেনিরের প্রচ্ছদও মুখ্যমন্ত্রীর আঁকা ছবিতেই হবে৷ একইভাবে
অজেয় সংহতি-ও একই সিদ্ধান্ত নিয়েছে৷

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...