Saturday, April 4, 2026

মেগা সিরিয়ালে সুযোগ দেওয়ার নাম করে প্রতারণা, ধৃত অভিযুক্ত

Date:

Share post:

মেগা সিরিয়ালে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। প্রোডাকশন হাউসের নাম করে টাকা হাতানোর অভিযোগ। মেগা সিরিয়ালের প্রডিউসারের কাছে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা।

জানা গিয়েছে, লোকনাথ গ্রুপ নামে একটি সংগঠনের নাম করে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। এক নয় একাধিক ব্যক্তির থেকে টাকা নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ফি ৬০০ টাকা, অডিশন এর খাতে টাকা নেওয়া সহ প্রশিক্ষণের জন্য ৬ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ। প্রতারিত এক মহিলা মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছেন। সংশ্লিষ্ট প্রডিউসার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন। শশীকান্ত ভৌমিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায় বলেন, “একটা চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া হয় ৩ নভেম্বর অডিশন হবে। এরপর আমাদের কাছে ফোন আসে কোনও অডিশন আছে কি না। ওই মহিলার থেকে নাম এবং নম্বর জেনে আমরা ফোন করি। ওই ব্যক্তি বলেন অডিশন আছে। বলা হয় রেজিস্ট্রেশন ফি ৬০০ টাকা, তারপর চরিত্র পেতে কত টাকা সেটা ঠিক করে নেব। এরপরই রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানাই।”

আরও পড়ুন-প্রেমের টান: পালিয়ে আসা তরুণীকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...