Tuesday, June 23, 2026

চাঁচলে জমি বিবাদে চলল গুলি, মৃত ১

Date:

Share post:

মালদহের চাঁচল। মঙ্গলবার সকালে সেখানে জমি নিয়ে বিবাদ শুরু হয় লড়াই। আর তার জেরেই গুলিতে মৃত্যু হলো এক ব্যক্তির।

আরও পড়ুন- বিহার নির্বাচনের দ্বিতীয় দফায় সকাল থেকেই ভোটের লাইনে হেভিওয়েটরা

চাঁচলে এদিন দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ শুরু হয় কাঠ কাটা নিয়ে। এক প্রতিবেশী বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। অন্যরা এসে ঝগড়া থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। কার জমি, কার কাঠ কাটার অধিকার রয়েছে, সে নিয়ে বিবাদ চরমে ওঠে।

এরমধ্যে একজন গুলি চালালে ঘটনাস্থলেই এক প্রতিবেশীর বুকে গুলি লাগে। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আর একজন ইঁটের ঘায়ে গুরুতর আহত হন। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...