Saturday, February 21, 2026

৯ ই উত্তরবঙ্গের উপাচার্যদের সাক্ষাৎ চেয়ে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল

Date:

Share post:

তিনি রাজ্যের রাজ্যপাল। পদাধিকার বলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে উপাচার্যদের সঙ্গে বৈঠক তিনি ডাকতে চান। কিন্তু বাধা রাজ্যের বিধি! তবে থেমে যাওয়ার বান্দা নন জগদীপ ধনকড়। তাই রাজ্য সরকারের তৈরি করা আইন, সেই আইনের ফাঁক খুঁজে উপাচার্যদের সঙ্গে বৈঠক করতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীশ ধনকড়।

আইনি জটিলতায় আচার্য হিসেবে একাধিকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের বৈঠক করতে গিয়ে মুখ পুড়েছে তাঁর। এবার কৌশলে সেই ফাঁদে পা না দিযে উপাচার্যদের সঙ্গে সাক্ষাৎ করতে অন্য পথে হাঁটতে চলেছেন ধনকড়।

সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে আচার্য হিসেবে নয়, রাজ্যপাল হিসেবে উত্তরবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন জগদীপ ধনকড়।

সরকারি নিয়ম অনুসারে, আচার্য সরাসরি উপাচার্যদের বৈঠকে ডাকতে পারবেন না। তাঁকে শিক্ষা দফতরের সঙ্গে কথা বলেই বৈঠক করতে হবে। কিন্তু নিয়মে কোথাও বলা নেই রাজ্যপাল উপচার্যদের বৈঠকে ডাকতে পারবেন না। আর সেই সুযোগকেই কাজে লাগালেন আইনজ্ঞ ধনকড়।

জানা যাচ্ছে, আগামী ৯ নভেম্বর দার্জিলিং-এর রাজভবনে উত্তরবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে উল্লেখ করা আছে রাজ্যপাল জগদীপ ধনকড় সাক্ষাৎ করবেন। ইতিমধ্যে দার্জিলিংয়ের রাজভবন থেকে উত্তরবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বৈঠকের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়ে গেছে। এবং সেখানে স্পষ্ট উল্লেখ, উপাচার্যদের সঙ্গে রাজ্যপালের সাক্ষাত একান্তই সৌজন্যমূলক।

আরও পড়ুন:বিধানসভা ভোটের ডঙ্কা বাজিয়ে ৯ নভেম্বর সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন

এখন দেখার, রাজ্যপালের কৌশলী চালে উত্তরবঙ্গের উপাচার্যরা পা বাড়াবেন, নাকি তাঁকে নাকচ করার মধ্য দিয়ে ফের একটা “ফ্লপ শো” দেখবেন রাজ্যপাল জগদীপ ধনকড়!

spot_img

Related articles

তৃণমূলে প্রতীক উর: তৃণমূলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাকদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের...

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের: জল্পনা উস্কে মন্তব্য পার্থর

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের। শনিবার, নিজের বিধানসভা এলাকায় জনসংযোগের বেরিয়ে এই মন্তব্য করলেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha...

বঙ্গবিভূষণ সম্মান অনন্ত মহারাজকে: মুখ্যমন্ত্রীর হাতে সম্মানিত বিজেপি সাংসদ

উত্তরবঙ্গের বিজেপিতে ভাঙনের যে সূচনা বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার হাত ধরে হয়েছিল, সেই তালিকায় এবার কী জুড়বে নতুন নাম।...

আমিরের পর অরিজিতের বাড়িতে যিশু- ইন্দ্রদীপ, টলিউডে প্লেব্যাক নিয়ে জল্পনা

প্লেব্যাক সিঙ্গার হিসেবে অবসর ঘোষণা করেছেন পদ্মশ্রী অরিজিৎ সিং (Arijit Singh)। তবু তাঁর গান গাওয়ার খবর নিয়ে জল্পনা...