Tuesday, April 7, 2026

জীবনতলার গুলিকাণ্ডে ধৃত বিশাল চুঁচুড়া খুনেও মূল অভিযুক্ত

Date:

Share post:

কয়েকদিন আগেই হুগলির চুঁচুড়ায় বিষ্ণু মাল নামে এক যুবক খুন হয়। বিষ্ণুর মাথা থেকে ধর আলাদা আলাদা করে খুন করে বলে অভিযোগ বিশাল দাসের বিরুদ্ধে। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ হন্য হয়ে বিশাল দাসকে খুঁজে বেড়াচ্ছে।ঠিক তখনই বিশালকে গ্রেফতার করা হল জীবনতলা থানা এলাকা থেকে। গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার কুরিয়াভাঙা গ্রামে। ঘটনায় তিন তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

অভিযোগ, তৃণমূল কর্মী কুতুবুদ্দিন শেখ, মোসলেম আলি মোল্লা, আলমগীর গাজিরা যখন এলাকায় ছিলেন তখন আচমকা গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান। দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁরা।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছেছে জীবনতলা থানার পুলিশ। তারপর এলাকা ছেড়ে পালিয়ে যায় বিশাল ও তার দুই সাকরেদ। একটি ইঞ্জিন ভ্যানে করে পালানোর সময় জীবনতলা থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করে বিশাল সহ আরও দুই জনকে। এই বিশালই চুঁচুড়ার বিষ্ণু মাল খুনে মূল অভিযুক্ত।

আরও পড়ুন- বুদ্ধবাবুর আমরা-ওরা আর ২৩৫-এর দম্ভ মনে করিয়ে কীসের ইঙ্গিত দিলেন শুভেন্দু?

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...