Friday, April 3, 2026

মিসড কল দিলেই মিলবে ট্যাক্সি! বিমানবন্দরে নয়া পরিষেবা বিধাননগর কমিশনারেটের

Date:

Share post:

বিমানবন্দরে নেমে ঝক্কি পোহানোর দিন শেষ। লাগেজ নিয়ে এদিক ওদিক দৌড়াতে হবে না। ট্যাক্সি চালকদের সঙ্গে বাকবিতণ্ডার দিন শেষ। ফোন তুলে একটা মিসড কল দিলেই মিলবে ট্যাক্সি। দমদম বিমানবন্দরে ট্যাক্সি বুকিং এর ব্যবস্থা চালু করল বিধাননগর কমিশনারেটের পুলিশ।

বিমানযাত্রীদের ট্যাক্সি বুকিং এর জন্য ফোন নম্বর নির্দিষ্ট করেছে বিধাননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগ। দমদম বিমানবন্দরে নেমে ৭৪৩৯৭৫১৮৫৫ মিসড কল দিতে হবে। এরপর পুলিশ এসএমএস মারফত জানিয়ে দেবে টাইম স্লট। দেওয়া হবে ওটিপি। নির্দিষ্ট ওটিপি প্রিপেইড ট্যাক্সি কাউন্টারে গিয়ে বললে গাড়ি পেয়ে যাবেন যাত্রী।

বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কিউ ইউ নামে একটি স্টার্টআপ সংস্থা। ইতিমধ্যেই বিমানবন্দরের ফ্লেক্স, হোডিং সহ প্রচার শুরু করে দিয়েছে বিধাননগর কমিশনারেট। প্রবীণ নাগরিকদের জন্য এবং যারা প্রথম বিমানে উঠছেন তাদের কথা মাথায় রেখে পদ্ধতি সহজ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই পদ্ধতিতে স্মার্টফোনের প্রয়োজন নেই। শখ জাতিদের কথা চিন্তা করেই মিসড কল ব্যবস্থা নেওয়া হয়েছে।

লকডাউনের প্রাথমিক পর্যায় বিমান পরিষেবা বন্ধ থাকলেও আনলকের শুরু হয়েছে বিমান ওঠানামা। জানা গিয়েছে কলকাতা থেকে দৈনিক শতাধিক বিমান ওঠানামা করছে। গড়ে যাত্রী সংখ্যা ২৫-৩০ হাজার। ট্রাফিক বিভাগ জানিয়েছে, চালু করার দু’দিনের মধ্যে প্রায় ৯০ শতাংশ যাত্রী মিসড কল ব্যবস্থার সুযোগ নিয়েছেন। বিধাননগরের ডিসি ট্রাফিক ধৃতিমান সরকার বলেন, দীর্ঘদিন ধরে যাত্রীদের থেকে অত্যধিক ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে ট্যাক্সি চালকদের বিরুদ্ধে। মিসড কল ব্যবস্থা চালু হলে তা হবে না। যাত্রীদের হয়রানি বন্ধ করতে মিসড কল ব্যবস্থা চালু করা হয়েছে। করোনা আবহে দীর্ঘ লাইন এড়ানো সম্ভব হবে। ফলে বজায় থাকবে সামাজিক দূরত্ব।

আরও পড়ুন –রাস্তায় পড়ে ৫০০ টাকার নোটের বান্ডিল! ফিরিয়ে সততার পরিচয় দিলেন এই নাপিত

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...