Friday, June 26, 2026

কালীপুজোয় ২দিন ২ঘন্টা করে বাজি ফাটানোর আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি বাজি ব্যবসায়ীদের

Date:

Share post:

প্রবল সংকটের মুখে রাজ্যের প্রায় ৩১ লক্ষ বাজি ব্যবসায়ী। একদিকে কলকাতা হাইকোর্টে কালীপুজোয় বাজি ফাটানো নিষিদ্ধ করার আর্জি নিয়ে মামলা, অন্যদিকে রাজ্য সরকার-সহ বিভিন্ন সংগঠন এবার অন্তত বাজি না ফাটানোর আবেদন করেছে। করোনা মহামারি আবহের মধ্যে এমনিতেই আর্থিক অনটনের মধ্যে রয়েছে বাজি ব্যবসায়ীরা। তার উপর বাজি নিষিদ্ধ হলে প্রবল সংকটের মধ্যে পড়বেন ৩১ লক্ষ বাজি ব্যবসায়ী। তাই তাঁদের দিকটিও বিবেচনা করার আর্জি জানিয়েছেন বাজি ব্যবসায়ীরা।

বাজি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আগামীকাল, বৃহস্পতিবার বৈঠকে বসবে রাজ্য। নবান্নে এই বৈঠকে রাজ্যের পক্ষে থাকবেন মুখ্য ও স্বরাষ্ট্র সচিব। সারা বাংলা বাজি ব্যবসায়ী উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় আজ, বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন। সেখানে ৩১ লক্ষ মানুষের জীবন ও জীবিকা সংশয়ের বিষয়টি জানানো হয়। এরপর বেলা সাড়ে তিনটেয় নবান্ন থেকে বাবলা রায়ের কাছে ফোন পৌঁছায়। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ কথা বলার পর ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বয়ং। তিনি গোটা বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আগামিকাল বাবলা রায়কে নবান্নে ডেকে পাঠান।

 

রাজ্যের কাছে মূলত যে আর্জি জানাবেন বাজি ব্যবসায়ীরা

(১) ১৪ ও ১৫ নভেম্বর রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত অর্থাৎ দু’দিনে মোট ৪ ঘণ্টা রাজ্যে বাজি পোড়ানোর অনুমতি দিক রাজ্য সরকার।

(২) ৩১ লক্ষ বাজি শিল্পী ও বিক্রেতার মধ্যে যাঁরা সরকারি লাইসেন্সপ্রাপ্ত, অর্থাৎ দমকল, পরিবেশ-সহ অন্যান্য ৬ টি সরকারি দফতর দ্বারা স্বীকৃত, সেই ৫৩ হাজার ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপুরণ দিক রাজ্য।

যে শর্ত চাপাতে পারে রাজ্য সরকার

(১) চাইনিজ বাজি বিক্রি ও ফাটানো নিষিদ্ধ।

(২) বেশি ধোঁয়া হয় এমন বাজি যেমন সাপ বাজি, ইলেকট্রিক তার, রং মশাল নিষিদ্ধ।

(৩) শুধুমাত্র পরীক্ষিত পরিবেশ বান্ধব বাজি বিক্রি ও ফাটানোর অনুমতি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...