Friday, June 19, 2026

কোভিড মোকাবিলায় ব্যর্থতাই ট্রাম্পকে সরিয়ে দিচ্ছে হোয়াইট হাউস থেকে

Date:

Share post:

হোয়াইট হাউসে জো বাইডেন? ঠিকই শুনছেন। বারাক ওবামা জমানার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প বিদায় সুসম্পন্ন করছেন। ২০২৪ পর্যন্ত তিনিই হবেন মার্কিন নাগরিকদের ভাগ্যবিধাতা। বলছে সমীক্ষা।

সিএনএন-এর সমীক্ষা বলছে, জো ট্রাম্পকে পিছনে ফেলেছেন কয়েক যোজন। সর্বশেষ সমীক্ষা বলছে, ডেমোক্র্যাট বাইডেন পেতে চলেছেন ৫২% ভোট। যেখানে ট্রাম্প পাচ্ছেন মাত্র ৪২% ভোট। পোস্টাল আর আর্লি ব্যালটেও বাইডেন আর কমলা হ্যারিসদের অনেকটাই এগিয়ে থাকার স্পষ্ট ইঙ্গিত। ৫৩৫ নামে একটি সংস্থাও সমীক্ষা করেছে। তারা আরও বেশি ভোটে বাইডেনের জয় দেখছেন। আর ‘নিউইয়র্ক টাইমস’ তো স্পষ্ট ভাষায় বলছে, ফোন, অন লাইন, পোস্টাল বা আর্লি ভোট। যে কোনও সমীক্ষাতেই এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

আরও পড়ুন- এবার করোনা আক্রান্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ

প্রশ্ন, আমেরিকার মানুষের মূল ক্ষোভ কিসে? যার দরুন ট্রাম্প বিদায় সময়ের অপেক্ষা? আসল ক্ষোভ করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা। আমেরিকায় কোভিডে মৃত্যু প্রায় ২ লক্ষ ৪০ হাজার। মানুষের বিশ্বাস, করোনার সঙ্গে ছেলেখেলা করে বিপদ বাড়িয়েছেন ট্রাম্প। গুরুত্ব না দেওয়ায় প্রচুর মানুষ মারা গিয়েছেন। নিজে আক্রান্ত হয়ে কোনো কোভিড প্রোটোকল না মেনে অসুস্থতার তিন দিনের মাথায় প্রচারে নেমেছেন। করোনা নিয়ে ও ভ্যাক্সিন নিয়ে নানা বিভ্রান্তি ছড়িয়েছেন। তাই প্রায় ৬৭% মানুষ ট্রাম্পের কারবার নিয়ে উদ্বিগ্ন। আর ৫৭.২% মানুষ ট্রাম্পের কাজকর্মকে যথাযথ মনে করছেন না।

লক্ষ্যণীয় বিষয় হলো ফক্স নিউজের কর্ণধার রুপার্ট মার্ডাকও স্পষ্ট ভাষায় বলছেন, ট্রাম্প জমানা শেষ। আর এর মূল কারণ হলো কোভিডের এই দীর্ঘ সময়ে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা। অপেক্ষা আর কয়েক ঘন্টার।

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...