Friday, June 19, 2026

এবার করোনা আক্রান্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ

Date:

Share post:

করোনার প্রকোপ থেকে মুক্তির কোনও লক্ষণ-ই দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের পাশাপাশি কোভিড যোদ্ধারাও আক্রান্ত হচ্ছেন মারণ ভাইরাসে। সেই পথ ধরেই এবার করোনায় আক্রান্ত হলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি উপসর্গ থাকায় তাঁর কোভিড টেস্ট করানো হয়।সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে ভর্তি করা হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এসএসবি-র আট তলায়। পাশের কেবিনেই চিকিৎসাধীন রয়েছেন মন্ত্রী নির্মল মাজি। তিনিই ভর্তির তদারকি করেন।

যদিও শুধু অধ্যক্ষ নন, গ্রিন বিল্ডিংয়ের আইসিইউ এবং সিসিইউ’তে কাজ করা চিকিৎসকদের মধ্যে ১৪ জনের শরীরে কোভিডের সংক্রমণ মিলেছে।

আরও পড়ুন- কুমিল্লায় ঘর পুড়ল ১০টি হিন্দু পরিবারের, মৌলবাদের সমালোচনা অধীরের

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...