Wednesday, June 24, 2026

নায়িকার শ্লীলতাহানির অভিযোগ, রাতভর অদ্ভুত কাণ্ড

Date:

Share post:

নাট্যনির্মাতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন মডেল-অভিনেত্রী শান্তা পাল। সম্প্রতি রাজধানীর রমনা থানায় অভিযোগ করেন তিনি। পরে পুলিশ অভিযুক্ত ফয়সাল ফারহাদকে আটকে করে। গত ১ নভেম্বর রাতে রমনা থানার সামনে এ নিয়ে ‘লঙ্কাকাণ্ড’ বাধান শান্তা।

শান্তার অভিযোগে, নানা প্রলোভনে ওই তরুণীকে ২০১২ সাল থেকে শ্লীলতাহানি করে আসছে ফয়সাল। এ বছরও একবার শ্লীলতাহানি করেছে ওই নির্মাতা। ফয়সালকে আটকের পর শান্তা দাবি করেন, ফয়সালের কাছে টাকা পান তিনি। পাওনা টাকা তুলে দিতে চাপ প্রয়োগ করেন পুলিশকে। কিন্তু পুলিশ এ প্রস্তাবে সাড়া না দেওয়ায় বেঁকে বসেন শান্তা। থানাতেই কখনও অজ্ঞান হওয়ার ভান, কখনও গড়াগড়ি, কখনো চিৎকার-চেঁচামেচি ও কান্নার অভিনয় করতে থাকেন।

রবিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলতে থাকে এই কাণ্ড। এক সময় থানা থেকে তাকে বের করে দেওয়া হলে থানার বাইরে রাস্তায় শুয়ে পড়েন শান্তা। বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় থানায় আসেন পুলিশের রমনা বিভাগের বড় কর্মকর্তারা।পরিস্থিতি স্বাভাবিক করতে রাত ১টার নাগাদ অনেকটা বাধ্য হয়েই ছেড়ে দেওয়া হয় ফয়সালকে।

শান্তার এমন অদ্ভুত কাণ্ডে মুহূর্তের মধ্যে ভিড় জমান উৎসুক জনতা। অবস্থা বেগতিক দেখে ওই তরুণীর নিরাপত্তায় নিয়োগ করা হয় চারজন মহিলা পুলিশ সদস্য। পরে অবশ্য শান্তা নিজেই অভিযোগ তুলে নিয়ে অভিযুক্ত যুবককে ছাড়িয়ে নিয়ে যান। এ প্রসঙ্গে রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন-অর-রশিদ সংবাদমাধ্যমে বলেন, “ওই তরুণী ক্রমাগত সিনক্রিয়েট করছিলেন। পাঁচ-ছয় ঘণ্টা যে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন তিনি, তা আমাদের কাছে একদমই নতুন অভিজ্ঞতা। সত্যি বলতে আমরা সবাই বিস্মিত। রাত ১টার দিকে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।”

এই বিষয়ে জানতে চাওয়া হলে শান্তা বলেন, “এসব কিছু হয়নি। আমি আসলে মামলা করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ মীমাংসার কথা বলায় আমি নমনীয় হই। এক সময় অভিযুক্তকে হাজতে ঢুকানোর কথা বললে আমি সিনক্রিয়েট করি। এরপর তারা ফয়সালকে ছেড়ে দেয়। আমাদের মধ্যে এখন আর কোনও দ্বন্দ্ব নেই।”

জানা গিয়েছে, তেলেগু ভাষা ও কলকাতার বাংলা ছবিতে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশী মডেল শান্তা। শান্তা তেলেগু ভাষার ‘ইয়ে রা লা ভা’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন। পরিচালক বিশ্বনাথ রাও। আর কলকাতার বাংলা ছবিটির নাম এখনও ঠিক হয়নি। তবে কলকাতার ছবিতে শান্তার বিপরীতে অঙ্কুশ হাজরা অভিনয় করবেন।

আরও পড়ুন:আইসিসির র‍্যাংকিংয়ের শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...